Game

3 years ago

ঋষভকে নিয়ে চিন্তিত বিরাট, পন্থের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে বিসিসিআই

Rishabh Pant
Rishabh Pant

 

নয়াদিল্লি, ৩০ ডিসেম্বর : ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ঋষভ পন্থ। কোনও মতে বেঁচে ফিরলেও পন্থের শারীরিক আঘাত রয়েছে বিস্তর। জানা গিয়েছে, তাঁর দেহের একাধিক জায়গায় চোট লেগেছে। সেই চোটের শুশ্রূষা চলছে। কবে পুরোপুরি সুস্থ হতে পারবেন, তা এখনই বলা যাচ্ছে না। তাঁর ক্রিকেটজীবনও গভীর অনিশ্চয়তার মধ্যে পড়েছে। ঋষভ পন্থকে নিয়ে চিন্তিত বিরাট কোহলি, দ্রুত আরোগ্য কামনা করে প্রার্থনা করেছেন কোহলি। কোহলি টুইট করে জানিয়েছেন, ঋষভের সুস্থতার জন্য তিনি প্রার্থনা করছেন।

বিসিসিআই জানিয়েছে, দুর্ঘটনার পরে পন্থকে ভর্তি করানো হয়েছিল সক্ষম সুপারস্পেশ্যালিটি হাসপাতাল এবং ট্রমা সেন্টারে। প্রাথমিক চিকিৎসার পরে পন্থ এই মুহূর্তে দেহরাদূনের ম্যাক্স হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর চোটগুলি ঠিক কী অবস্থায় রয়েছেন, তা পূর্ণাঙ্গ ভাবে জানতে এমআরআই স্ক্যান করা হবে। তার পরেই চিকিৎসার পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে। পন্থের পরিবারের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলেছে বোর্ড। চিকিৎসার জন্য বোর্ডের তরফে একটি মেডিক্যাল দল তৈরি করা হয়েছে। এই মুহূর্তে ম্যাক্স হাসপাতালের যে সব চিকিৎসক পন্থের শুশ্রূষা করছেন, তাঁদের সঙ্গে বোর্ডের মেডিক্যাল দল যোগাযোগ রাখছে। পন্থ যাতে সেরা চিকিৎসা পান তা নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে বোর্ডে তরফে। এই দুর্বিষহ অধ্যায় কাটিয়ে যাতে দ্রুত ফিরতে পারেন পন্থ, তার জন্য সব রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে বোর্ডের তরফে।


You might also like!