Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Game

2 years ago

India-South africa match: আজ একদিনের সিরিজ নির্ণায়ক ম্যাচ, সিরিজ টিম ইন্ডিয়ার নাকি প্রোটিয়াদের!

Today is the deciding match of the one-day series, the series of Team India or the Proteas!
Today is the deciding match of the one-day series, the series of Team India or the Proteas!

 

পার্ল, ২১ ডিসেম্বর: নেলসন ম্যান্ডেলার দেশে তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচে ভারত জিতেছিল ৮ উইকেটে। এরপর দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার দাপট দেখিয়ে ভারতের মতোই ৮ উইকেটে জিতেছে এইডেন মার্কব়্যামরা। যার ফলে সিরিজ ১-১এ অমিমাংসিত রয়েছে। তাই আজ জানা যাবে এই সিরিজ কোন দল জিতবে। ম্যাচটি হবে পার্লের বোল্যান্ড পার্ক স্টেডিয়ামে।

আজ ভারত চাইবে ওডিআই ট্রফি নিয়ে দেশে ফিরতে।এর আগে ভারত দক্ষিণ আফ্রিকায় আটটি একদিনের সিরিজ খেলেছে,জয় পেয়েছে মাত্র একটি সিরিজে। ভারত চাইবে দক্ষিণ আফ্রিকার মাটিতে আরো একটা সিরিজ জিততে। অন্যদিকে প্রোটিয়াদের লক্ষ্য থাকবে ট্রফি নিজেদের দেশে রাখা।

এখনও পর্যন্ত আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে ভারত এবং দক্ষিণ আফ্রিকা মোট ৯৩টি ম্যাচে মুখোমুখি হয়েছে। যার মধ্যে ভারত জিতেছে ৩৯ বার। আর দক্ষিণ আফ্রিকা জিতেছে ৫১। আর ৩টি ম্যাচে কোনো মিমাংসা হয়নি। ভারতীয় সময় অনুসারে তৃতীয় ওডিআই ম্যাচটি শুরু হবে বিকেল ৪.৩০ মিনিটে।


You might also like!