Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

2 years ago

India in Asian Games: এবার একশো পার, সেই লক্ষ্যে এক ধাপে পৌঁছল ভারত, উঠে এল চতুর্থ স্থানে

This time, India reached the goal of a hundred
This time, India reached the goal of a hundred

 

কলকাতা, ২৯ সেপ্টেম্বর: এবার একশো পদক পাওয়ার লক্ষ্য নিয়ে এশিয়ান গেমসে গেছে ভারত। সেই লক্ষ্যে বৃহস্পতিবার এক ধাপে পৌঁছল ভারত। যদিও বৃহস্পতিবার কিছুটা হতাশার মধ্যে কাটল ভারতের বলা যায়। সারা দিনে প্রাপ্তি হয়েছে মাত্র তিনটি পদক। পুরুষদের ১০মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা, উসুতে রোশিবিনা দেবীর রুপো এবং ইকুয়েস্ট্রিয়ানে ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ অনুষ আগরওয়াল্লার। এদিন সবচেয়ে হতাশার ছিল এশিয়ান গেমস থেকে ভারতীয় ফুটবলের বিদায়। সব মিলিয়ে এখন ভারতের ঝুলিতে ২৮টি পদক। অর্থাৎ বৃহস্পতিবার একশোর লক্ষ্যে ‘কোয়ার্টার’-এ পৌঁছেছে ভারত। এর ফলে পদক তালিকা পঞ্চম থেকে উঠে এল চতুর্থ স্থানে।

এবার এসিয়াডে ৬৫৫ সদস্যের টিম গেছে। ফলে একশোর প্রত্যাশা করা যেতেই পারে। আজ শুরু হচ্ছে অ্যাথলেটিক্স ইভেন্ট। প্রথম দিনই মনপ্রীত কৌর, প্রিয়াঙ্কা গোস্বামীর মতো দুই অ্যাথলিট নামছেন। এখনও বাকি রয়েছেন নীরজ চোপড়া। শুক্রবার শুটিংয়ে আরও পদকের প্রত্যাশা রয়েছে।

You might also like!