Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

2 years ago

Asian Games:এশিয়াডের তৃতীয় দিন, মোট ১৫টি খেলায় মঙ্গলবার দেখা যাবে ভারতের অ্যাথলিটদের

The third day of Asiad, a total of 15 sports will see Indian athletes on Tuesday
The third day of Asiad, a total of 15 sports will see Indian athletes on Tuesday

 

হানঝাউ, ২৬ সেপ্টেম্বর : এশিয়ান গেমসের আজ তৃতীয় দিন। প্রথম দিন পেয়েছিল ৫টি পদক। দ্বিতীয় দিন আসে আরও ৬টি পদক। যার মধ্যে এসেছে শুটিং ও ক্রিকেটে সোনা। গেমসের দ্বিতীয় দিনে পদক তালিকায় ৬ নম্বরে রয়েছে ভারত। ২টি সোনা, ৩টি রুপো এবং ৬টি ব্রোঞ্জ পেয়েছে ভারত।

আজ মঙ্গলবার এশিয়াডের তৃতীয় দিন। মোট ১৫টি খেলায় দেখা যাবে ভারতের অ্যাথলিটদের। ১৫টি ইভেন্টে মোট ১০৯ জন অ্যাথলিটকে পারফর্ম করতে দেখা যাবে।এর মধ্যে আছে সাঁতার, বক্সিং, দাবা, সাইক্লিং, ইস্পোর্টস, ইকুস্ট্রিয়ান, ফেন্সিং, হকি, জুডো, সেইলিং, শুটিং, স্কোয়াশ, টেনিস, উসু ও ভলিবল।

প্রথম দু'দিন ভারতীয় শুটাররা পদক এনে দিয়েছেন। আজ তৃতীয় দিনে শুটাররা আরো পদক এনে দিতে পারেন। এ ছাড়া আজ মেয়েদের স্কোয়াশে ও পুরুষদের ভলিবলে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। এই দুই ইভেন্টের দিকে বিশেষ নজর থাকবে। আজ তৃতীয় দিনে ভারতের অ্যাটলিটরা ভারতকে কটা পদক দিতে পারে সেটাই দেখার।

You might also like!