Game

3 years ago

Surgery of Sreyas Iyer: লন্ডনে সফল অস্ত্রোপচার শ্রেয়সের, এবার মাঠে ফেরার অপেক্ষা

Indian Former Cricketer Shreyas Iyer
Indian Former Cricketer Shreyas Iyer

 

লন্ডন, ২১ এপিল : লন্ডনে সফল অস্ত্রোপচার হল শ্রেয়স আয়ারের। লন্ডনে তাঁর পিঠের অস্ত্রোপচার হয়েছে। সুস্থ হয়ে মাঠে ফিরতে ১০ থেকে ১২ সপ্তাহ সময় লাগতে পারে। পিঠের চোটের জন্য ভারতীয় দল ও আইপিএলে খেলতে পারেননি শ্রেয়াস আইয়ার। এমনকি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারবেন না শ্রেয়স।

তবে এক দিনের বিশ্বকাপের আগে তিনি মাঠে ফিরতে পারবেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। উল্লেখ্য, বর্ডার-গাওস্কর সিরিজ়ের সময় পিঠে চোট পান শ্রেয়স। ব্যথার জন্য সিরিজ়ের চতুর্থ টেস্টে খেলতেপারেননি। তাঁকে পাঠানো হয় বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। সেখানকার চিকিৎসকেরা চোট পরীক্ষা করে শ্রেয়সকে অস্ত্রোপচার করানোর পরামর্শ দেন। সেই মতো লন্ডনে হল শ্রেয়সের অস্ত্রোপচার। তাঁর অস্ত্রোপচারের ব্যবস্থা করে ভারতীয় ক্রিকেট বোর্ড।

You might also like!