Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

2 years ago

FIFA Women WC 2023 : বিশ্বজয়ের মাঝেই দুঃসংবাদ পেলেন স্পেনের একমাত্র গোলদাতা

Olga Carmona (File Picture)
Olga Carmona (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  বিশ্বজয়ের দিনেই দুঃসংবাদ পেলেন স্পেনের মহিলা ফুটবল দলের অধিনায়ক ওলগা কারমোনা।তাঁর গোলেই প্রথমবার দেশকে এনে দিয়েছে।  ফুটবল বিশ্বকাপ ফাইনাল জিতেও বাবার মৃত্যুসংবাদ পেলেন তিনি। বিশ্বকাপের পদক হাতে নিয়ে প্রয়াত বাবার জন্য আবেগঘন বার্তা দিয়েছেন ওলগা। প্রসঙ্গত, এই প্রথমবার মহিলাদের ফুটবল বিশ্বকাপ জিতল স্পেন। রবিবার ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ট্রফি ঘরে তুলেছেন স্পেনের মহিলা ব্রিগেড।  

স্প্যানিশ ফুটবল সংস্থার তরফে জানানো হয়েছে, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন ওলগার বাবা। দীর্ঘদিন ধরে যমে মানুষে টানাটানির পর রবিবারই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ঘটনাচক্রে, তাঁর মৃত্যুর কয়েক মিনিট আগেই গোল করে দলকে এগিয়ে দিয়েছেন ওলগা। কিন্তু মেয়ের বিশ্বজয় আর দেখে যেতে পারেননি তাঁর বাবা। বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার আগেই ওলগার বাবা প্রয়াত হন।

ম্যাচ চলাকালীন বাবার মৃত্যুর খবর ওলগাকে জানাতে চায়নি তাঁর পরিবার। ম্যাচের শেষে খবর পান স্প্যানিশ অধিনায়ক। স্বভাবতই ভেঙে পড়েন ২৩ বছর বয়সি তারকা ফুটবলার। স্পেন অধিনায়ক সোশাল মিডিয়ায় প্রায়াত বাবার উদ্দেশ্যে লেখেন, “খেলা শুরু হওয়ার আগেও তুমি আমার সঙ্গে ছিলে। তুমিই আমাকে বিশ্বজয়ের জন্য তৈরি করেছিলে। আজ রাতে তুমি আমাকে দেখতে পাচ্ছ। আমি জানি, আমাকে নিয়ে তুমি গর্বিত। শান্তিতে ঘুমোও বাবা।” 

You might also like!