Game

3 years ago

Tata IPL 2023 : বেগুনি টুপির দৌড়ে মার্ক উডকে ধাওয়া রবি-র

Ravi Bishnoi
Ravi Bishnoi

 

কলকাতা, ৮ এপ্রিল : গতকাল লখনউয়ের জয়ের পর পার্পল ক্যাপের দৌড়ে কি কোনও পরিবর্তন হল? আজ ঘরের মাঠে খেলতে নামছে মুম্বই ইন্ডিয়ান্স। প্রতিপক্ষ মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। এই প্রতিবেদন থেকে জেনে নিন কোন বোলাররা রয়েছেন এই পার্পল ক্যাপের দৌড়ে। লখনউ সুপার জায়ান্টস এখনও পর্যন্ত তিন ম্যাচ খেলেছে। দুটিতে করে জয় ও একটি ম্যাচে হার। প্রথম ম্যাচ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন মার্ক উড। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মাত্র ১৪ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে গত ম্যাচে নেন তিন উইকেট। দুই ম্যাচে ৮ উইকেট নিয়ে পার্পল ক্যাপের দৌড়ে শীর্ষেই রয়েছেন পেসার মার্ক উড। শুক্রবার হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে পারেননি শরীর অসুস্থ থাকার জন্য। তা সত্ত্বেও উডকে ছাপিয়ে যেতে পারেননি কেউ। যদিও তাঁকে ধাওয়া করছেন তার টিমেরই সদস্য রবি বিষ্ণোই। তিনটি ম্যাচে বিষ্ণোইয়ের উইকেটের সংখ্যা ৬। উডের পরই তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছেন বিষ্ণোই।


এই তালিকায় মার্ক উডের সঙ্গে কিছুটা দূরত্ব থাকলেও, দৌড়ে রয়েছেন আরও অনেকেই। তিন জন বোলার রয়েছেন যাঁদের উইকেট সংখ্যা পাঁচটি করে। তৃতীয় নম্বরে রয়েছেন দুইজন। কেকেআরের মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। আরসিবির বিরুদ্ধে ১৫ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন বরুণ। দুটি ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ৫।


আর গুজরাটের রশিদ খানও রয়েছেন তৃতীয় স্থানে। হার্দিকের দলের লেগ স্পিনার রশিদ খান ২ ম্যাচে নিয়েছেন ৫ উইকেট। আর পাঁচ উইকেট নিয়ে পার্পল ক্যাপের দৌড়ে রয়েছেন পঞ্জাব কিংসের নাথান এলিস। ২ ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ৫। আজ, শনিবার মুম্বই বনাম চেন্নাই ম্যাচের পর এই তালিকায় হেরফের হওয়ার সম্ভাবনা রয়েছে।

You might also like!