Game

1 hour ago

IPL 2026: সিএসকে-র বিরুদ্ধে কেকেআর-এর ধীর ওভার রেটের জন্য রাহানেকে ১২ লাখ টাকা জরিমানা

Captain Ajinkya Rahane
Captain Ajinkya Rahane

 

নয়া দিল্লি , ১৫ এপ্রিল :মঙ্গলবার চেন্নাই সুপার কিংসের (সিএসকে) বিপক্ষে আইপিএলের ম্যাচে ধীর ওভার-রেট বজায় রাখার জন্য কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক অজিঙ্ক রাহানে-কে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। পয়েন্ট টেবিলের শেষ স্থানে থাকা কেকেআর মঙ্গলবার এখানে সিএসকে-র কাছে ৩২ রানে হেরে এই মরসুমে পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতে হেরেছে আর একটা ম্যাচ বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়েছে। সেই ম্যাচটি ছিল পঞ্জাব কিংস এর বিরুদ্ধে। অর্থাৎ তারা এবারের আইপিএলে এখনো জয়হীন।

আইপিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে আইপিএলের ২২ নম্বর ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্স ধীর ওভার-রেট বজায় রাখার জন্য দলটির অধিনায়ক অজিঙ্ক রাহানে-কে জরিমানা করা হয়েছে।” “আইপিএল-এর আচরণবিধির ২.২২ ধারা, যা ন্যূনতম ওভার-রেট সংক্রান্ত অপরাধ, সেই অনুযায়ী এই মরসুমে তার দলের এটি প্রথম অপরাধ হওয়ায় রাহানে-কে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে,” এতে আরও বলা হয়েছে।

You might also like!