Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

2 years ago

Asian Games 2023:২৫ মিটার পিস্তলের টিম ইভেন্টে ভারতকে সোনা এনে দিলেন মানু ভাকের, এষা সিং ও রিদম সাংওয়ান

Manu Bhaker, Esha Singh and Rhythm Sangwan brought gold to India
Manu Bhaker, Esha Singh and Rhythm Sangwan brought gold to India

 

হানঝাউ, ২৭ সেপ্টেম্বর : বুধবার সকালে হানঝাউয়ের শুটিং রেঞ্জ সোনালি রঙে রাঙিয়ে দিলেন ভারতের তিন মেয়ে। ২৫ মিটার পিস্তল শুটিং থেকে সোনা জিতলেন মানু ভাকের, এষা সিং, রিদম সাংওয়ান। শুটিংয়ের টিম ইভেন্টে এটা ভারতের দ্বিতীয় সোনা। এর আগে ১০ মিটার এয়ার রাইফেলের টিম ইভেন্ট থেকে সোনা জিতেছিলেন ভারতের ছেলেরা।

মানু, রিদম, এষা এই তিন পিস্তল শুটার মিলে তুলেছেন ১৭৫৯। চিন ও দক্ষিণ কোরিয়াকে পিছনে ফেলে শুটিংয়ের টিম ইভেন্ট থেকে দ্বিতীয় সোনা এল ভারতের ঝুলিতে।

উল্লেখ্য,গত মাসেই বাকুতে বিশ্ব মিটে দলগত বিভাগে সোনা জিতেছিলেন মানুরা। সেই ধারাবাহিকতা এশিয়ান গেমসে ধরে রাখলেন।প্যারিস অলিম্পিকের প্রস্তুতি যেন হানঝাউতেই সেরে নিচ্ছেন ভারতীয় শুটাররা।

You might also like!