Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Game

2 years ago

Mrinank Singh Detained: কোটি টাকার প্রতারণার দায়ে আটক 'আইপিএল ক্রিকেটার'!

Mrinank Singh (Collected)
Mrinank Singh (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ তাঁর একাধিক পরিচয়! কখনো সে রঞ্জি ক্রিকেটার,আবার কখনো সে আইপিএল ক্রিকেটার,আর এই ভিন্ন ভিন্ন পরিচয়ের মাধ্যমকেই সে প্রতারনার ফাঁদ হিসাবে ব্যবহার করত। ২৫ বছরের মৃণাঙ্ক সিং কে প্রতারণার দায়ে দিল্লি পুলিশ আটক করেছে। এই প্রতারক নাকি নিজেকে ক্রিকেটার হিসাবে পরিচয় দিয়ে তাজ হোটেলের পাশাপাশি ভারতীয় ক্রিকেট তারকা ঋষভ পন্থকেও ঠকিয়েছেন।

গত বছর ২২ থেকে ২৯ জুলাই তাজ হোটেলে সাড়ে পাঁচ লক্ষ টাকার বিল করেও সেই টাকা মেটাননি তিনি। এরপরেই তাজ কর্তৃপক্ষের তরফে মৃণাঙ্কের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই লোক ঠকানোর দায়ে মৃণাঙ্ককে প্রথমে মুম্বই ও পঞ্চকুলা পুলিশ গ্রেফতার করে, তারপর দিল্লি পুলিশের হাতে তাঁকে তুলে দেওয়া হয়। এই ব্যক্তিই নাকি গত বছরে ঋষভ পন্থের সঙ্গে এক কোটিরও অধিক টাকার প্রতারণা করেন।

দিল্লি পুলিশে কর্মরত এক ব্যক্তি জানান, 'চাণক্যপুরী পুলিশ স্টেশনে তাজের সিকিউরিটি ডিরেক্টরের তরফে এক অভিযোগ দায়ের করা হয়, যেখানে জানানো হয় সিংহ ক্রিকেটার হিসাবে নিজের পরিচয় দেন। তবে পাঁচ লক্ষ ৫৩ হাজারেরও অধিক বিল না মিটিয়েই হোটেল ছাড়েন তিনি।' তিনি হোটেল কর্তৃপক্ষকে জানান যে তাঁর তরফে এক বিখ্যাত স্পোর্টস কোম্পানি বিল মিটিয়ে দেবে এবং একটা ট্র্যান্সঅ্যাকশন নম্বর দিয়েও জানান যে ইতিমধ্যেই দুই লক্ষ টাকা পাঠানো হয়েছে। তবে শেষমেশ সবটাই ভুয়ো প্রমাণিত হয়।

You might also like!