Breaking News

 

Game

2 years ago

IPL 2024 : সোমে বেঙ্গালুরুতে বিরাট, এবার আইপিএলে জায়গা ছাড়তে পারেন কোহলি

Virat Kohli
Virat Kohli

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ওপেনার বিরাট কী এবার দলের স্বার্থে জায়গা ছাড়ছেন ? ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তাঁর মাঠে নামার আগেই এই গুঞ্জন এখন আরসিবি শিবিরে। বাবা হওয়ার পর রবিবার দেশে ফিরেছেন কিং কোহলি। সোমবারই যোগ দেবেন বেঙ্গালুরুর ক্যাম্পে। তার আগে টিম ম্যানেজমেন্টের ইঙ্গিত, এবার এক নম্বরে দেখা যেতে পারে কিং কোহলিকে।

ভারতের মাটিতে সদ্য শেষ হওয়া ইংল্যান্ড সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন বিরাট। গুঞ্জন চলছে তাঁর বিশ্বকাপ দলে জায়গা পাওয়াকে ঘিরে। এই পরিস্থিতি মাথায় নিয়ে আইপিএল খেলতে নামবেন বিরাট। রবিবারই সামনে এসেছে এই ইস্যুতে বোর্ডের অন্দরে টানাপোড়েনের খবর।

২২ মার্চ এবারের আইপিএলের শুভমুক্তি। পর্দা উঠবে চেন্নাইয়ে। প্রথম ম্যাচে মাঠে নামবে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই। ধোনিদের বিরুদ্ধে এই ম্যাচ খেলবে আরসিবি।


You might also like!