Game

3 years ago

Intercontinental cup at Odisha : ইন্টার কন্টিনেন্টাল কাপের আসর এবার ভারতে, অনুষ্ঠিত হবে ভুবনেশ্বরে

Intercontinental cup 2023
Intercontinental cup 2023

 

কটক, ২০ এপ্রিল : ভারতীয় ফুটবলপ্রেমীদের কাছে সুখবর, এবার ইন্টার কন্টিনেন্টাল কাপ আয়োজিত হতে চলেছে ভুবনেশ্বরে। নির্ধারিত সূচি অনুসারে, আগামী ৯ জুন থেকে ১৮ জুন পর্যন্ত হবে এই ফুটবল টুর্নামেন্ট। যেখানে ভারতের পাশাপাশি অংশ নেবে লেবানন, মাঙ্গোলিয়া ও ভানুয়াতু। ২০১৯ সালের পর এবার তৃতীয় সংস্করন হিসেবে আত্মপ্রকাশ করছে এই টুর্নামেন্ট। এর আগে মুম্বই ও আমেদাবাদের মতো দুটি শহরে আয়োজিত হয়েছিল এই টুর্নামেন্ট।

এবার ওডিশায় এই কাপ আয়োজন নিয়ে যথেষ্ট আশাবাদী ভারতীয় ফুটবল ফেডারেশন। উল্লেখ্য, এই টুর্নামেন্টের আগে অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপের আসর বসেছিল ওডিশায়। ভারতীয় ফুটবল ফেডারেশনের আশা গত টুর্নামেন্ট গুলোর মতো এবারও যথেষ্ট গুরুত্বের সাথে ব্যবস্থাপনা করবে ভুবনেশ্বর।




You might also like!