Game

3 years ago

Indore Pitch scam: ইন্দোর পিচ কেলেঙ্কারি! ডিগবাজি আইসিসির

Indore Pitch scam ICC changed decision
Indore Pitch scam ICC changed decision

 

নয়াদিল্লি, ২৮ মার্চ : ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টের পরে আইসিসি জানিয়েছিল, ইন্দোরের উইকেট ‘খারাপ’। ৩ পয়েন্ট কেটে নিয়েছিল তারা। এনিয়ে কত আলোচনা কত সমালোচনা। তারপর আইসিসির কাছে সিদ্ধান্ত পুনরায় বিবেচনা করার আবেদন করেছিল বিসিসিআই। বিসিসিআইয়ের আবেদনের পরে সিদ্ধান্ত বদলে ফেলল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি।

উল্লেখ্য, ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে ইন্দোরের তৃতীয় টেস্ট ম্যাচ মাত্র আড়াই দিনে শেষ হয়ে যাওয়ার পর চারিদিকে উঠছিল সমালোচনার ঢেউ। এই ম্যাচেই ভারতকে হারিয়ে সিরিজ়ে ফেরে অস্ট্রেলিয়া। এই ম্যাচে দু’দল মিলিয়ে ৩১টি উইকেটের মধ্যে ২৬টি উইকেট নেন স্পিনাররা। এই টেস্ট ম্যাচের রিপোর্ট দেখে ম্যাচ রেফারি ক্রিস ব্রডের দেওয়া রিপোর্টের পরে ইন্দোরের পিচকে ‘খারাপ’ ঘোষণা করে আইসিসি।আইসিসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইসিসির কাছে আবেদন করে বিসিসিআই। সেই আবেদনের পরে ম্যাচে ভিডিয়ো খতিয়ে দেখে আইসিসির জেনারেল ম্যানেজার ক্রিকেট ওয়াসিম খান ও ক্রিকেট কমিটির সদস্য রজার হার্পার জানান, পিচকে খারাপ বলার মতো প্রমাণ খুব একটা তাঁরা পাননি। তাই খারাপের বদলে ‘সাধারণের থেকে কিছুটা খারাপ’ ইন্দোরের পিচকে এই তকমা দিল আইসিসি! এটা হবে জানাই ছিল। কারণ ঠিক এইভাবেই দশ বছর আগে পাকিস্তানের কাছে ডিগবাজি খেয়েছিল আইসিসি। 

You might also like!