Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

2 years ago

Asian Games 2023: এশিয়ান গেমসে আজ চিনের সামনে ভারত

india vs China
india vs China

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  এশিয়ান গেমসের (Asian Games) প্রথম ম্যাচে নামছে ভারত। হ্যাংঝৌকে তাঁদের মুখোমুখি ঘরের টিম চিন। এই ম্যাচে জিতেই এশিয়ান গেমসের অভিযান শুরু করতে চাইছে সুনীল ব্রিগেড। তবে প্রথম ম্যাচে সুনীলকে নাও খেলাতে পারেন কোচ ইগর স্টিম্যাচ। সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন ইগর স্টিম্যাচ (Igor Stimac)।

এবার আইএসএলের পাশাপাশি একই সঙ্গে আইএসএল চলবে। তাই এশিয়ান গেমসে অনেক দলই টিমের ফুটবলারদের ছাড়েনি। সন্দেশ ঝিঙ্ঘানকে চেয়েছিলেন ইগর স্টিমাচ। সন্দেশ আসলেও, পাওয়া যায়নি গোলকিপার গুরপ্রিত সিংকেও।

এশিয়ান গেমসে চিন, বাংলাদেশ, ও মায়ানমারের বিরুদ্ধে নামবে ভারত। সাংবাদিক বৈঠকে স্টিম্যাচ বলেন, "প্রথম ম্যাচে যদি সুনীল বা সন্দেশকে না নামাই, তা হলে অবাক হওয়ার কিছু নেই। আমি চিন ম্যাচ নিয়ে ভাবছি না। বাংলাদেশ ও মায়ানমার টিম নিয়েই চিন্তা আছে আমার।"


You might also like!