Breaking News
 
Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের Surya Kant insult: এজলাসেই প্রধান বিচারপতিকে ‘অযোগ্য’ আক্রমণ! বিতর্কিত আইনজীবীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের SFI-ABVP Clash: বাম বনাম এবিভিপি, বইপাড়ায় ধুন্ধুমার! বিমান বসুকে লক্ষ্য করে স্লোগান, পালটা জবাব প্রবীণ নেতার CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা

 

Women’s T20 Asia Cup: পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে মহিলা এশিয়া কাপে দাপুটে জয় পেল ভারত

India crush Pakistan by 7 wickets in Women's Asia Cup 2026 match
India crush Pakistan by 7 wickets in Women's Asia Cup 2026 match

 

দুবাই, ৬ সেপ্টেম্বর : চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে মাত্র ৫৫ রানে গুটিয়ে দিয়ে ভারতীয় মহিলারা এশিয়া কাপে শনিবার দাপুটে জয় পেল। দুবাইয়ে অনুষ্ঠিত এই ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে জয়ের ধারাবাহিকতা বজায় রাখল ভারত। এর ফলে এই ফরম্যাটে মুখোমুখি লড়াইয়ে ভারতের আধিপত্য বেড়ে ১৫-৩ এবং এশিয়া কাপে তাদের রেকর্ড ৮-১-এ দাঁড়িয়েছে। টস জিতে প্রথমে ব্যাট করে পাকিস্তান ১৮.১ ওভারে মাত্র ৫৫ রানেই তাদের ইনিংস শেষ করে।

পাকিস্তানের ৫৫ রানের এই ইনিংসটি টি-টোয়েন্টি ক্রিকেটে তাদের সর্বনিম্ন দলীয় স্কোর হিসেবে বিবেচিত হচ্ছে। পাকিস্তানের হয়ে শাওয়াল ১৪ রান করে দলের সর্বোচ্চ স্কোরার হন। ভারতের হয়ে বল হাতে সবচেয়ে সফল বোলার ছিলেন শ্রী চারানি ও প্রেমা রাওয়াত। এরা দুইজনেই ৩ করে উইকেট তুলে নেন। দীপ্তি শর্মা নেন ২ উইকেট।

এরপর জয়ের জন্য মাত্র ৫৬ রানের লক্ষ্য পেয়ে ভারত হারমানপ্রিত কৌর ও দীপ্তি শর্মা দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে সহজ জয় এনে দেন। হারমানপ্রিত ১৮ ও দীপ্তি ১২ রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ৮.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৭ রান তুলে ৭ উইকেটের জয় পায় ভারত।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…