Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

2 years ago

Asia Cup :এশিয়া কাপে রয়েছে ভারতের সব বিভাগেই রেকর্ডধারী ক্রিকেটার

Asia Cup
Asia Cup

 

কলকাতা, ২৩ আগস্ট : আর এক সপ্তাহ। তারপরেই শুরু হচ্ছে এবারের এশিয়া কাপ। এই টুর্নামেন্ট শুরুর আগে দেখে নেওয়া যাক টুর্নামেন্টের ইতিহাসে ভারতের কোন কোন ক্রিকেটার সব বিভাগের সেরা হয়ে রয়েছেন। এছাড়া ভারতের সর্বাধিক স্কোর ও সর্বনিম্ন রান কত।

দলের সর্বাধিক স্কোর ও সর্বনিম্ন স্কোর:

২০০৮ সালে হংকংয়ের বিরুদ্ধে ৪ উইকেট হারিয়ে ৩৭৪ রান বোর্ডে তুলেছিল ভারত। এখনও পর্যন্ত এশিয়া কাপে ভারতের সর্বাধিক স্কোর। আর ভারতের সর্বনিম্ন স্কোর ১৬৯ রান। পাকিস্তানের বিরুদ্ধে ১৯৯৫ সালে

ভারতের হয়ে সব বিভাগের সেরারা:

**টুর্নামেন্টে রানের বিচারে ৯৭১ রান করে সবার আগে সচিন তেন্ডুলকর।

**ব্যক্তিগত সর্বোচ্চ ১৮৩ রান বিরাট কোহলির ব্যাট থেকে এসেছে।

**সবচেয়ে বেশি ৩টি সেঞ্চুরিও করেছেন কোহলিই।

**এক মরসুমে সর্বাধিক ৩৭২ রান রয়েছে সুরেশ রায়নার দখলে।

**বোলারদের মধ্যে ২২ উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন ইরফান পাঠান।

**উইকেটের পেছনে সবচেয়ে বেশি ৩৬ শিকার মহেন্দ্র সিং ধোনির।

**সর্বাধিক ৮টি ক্যাচ নিয়েছেন সুরেশ রায়না।

**এশিয়া কাপে সর্বাধিকবার মোট ৬ বার ম্যাচের সেরা হয়েছেন সচিন তেন্ডুলকর।

**এশিয়া কাপে সর্বাধিক ১৪ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন এমএস ধোনি।

**২০১৪ এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে বিরাট কোহলি ও অজিঙ্ক রাহানে জুটি ২১৩ রান তুলেছিলেন। এটিই এখনও পর্যন্ত ভারতীয়দের মধ্যে জুটির সর্বাধিক রানের পার্টনারশিপ।



You might also like!