Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

2 years ago

Asian Games 2023 Football: এশিয়ান গেমস ফুটবলে সহজ গ্রুপে ভারত, বাংলাদেশকে হারাতে পারলেই দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সম্ভাবনা

India in easy group in Asian Games football
India in easy group in Asian Games football

 

কলকাতা, ২৮ আগস্ট : অনেক টালবাহনার পর এশিয়ান গেমসে যাচ্ছে ভারতীয় ফুটবল দল । টুর্নামেন্টে সহজ গ্রুপেই আছে ভারতীয় ফুটবল দল। ভারতের গ্রুপে রয়েছে চিন, বাংলাদেশ এবং মায়ানমার।বাংলাদেশকে হারাতে পারলেই গ্রুপে থেকে ভারত দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সম্ভাবনা বেশি। এই প্রতিযোগিতায় মোট ৬ গ্রুপ রয়েছে। প্রত্যেকটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল এবং তৃতীয় স্থানে থাকা শীর্ষ চারটে দলকে শেষ ১৬-য় যাওয়ার সুযোগ দেওয়া হবে।

১৯৫১ ও ১৯৬২ র এশিয়ান গেমসে সাফল্য পাওয়া ভারতীয় দলকে এবার এশিয়ান গেমসে প্রথমে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। ইতিপূর্বে টিম ইন্ডিয়া যেহেতু এশিয়ার দলগুলোর মধ্যে প্রথম আটে উঠতে পারেনি, সেকারণে এই টুর্নামেন্টেও অংশগ্রহণ করার অনুমতি দেয়নি ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন। এরপর ভারতীয় ফুটবল দলের প্রধান কোচ ইগর স্টিম্যাচের পাশাপাশি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনও কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের কাছে আবেদন করে যাতে এই এশিয়ান গেমসে সুনীল ছেত্রীরা অংশগ্রহণ করতে পারে।

উল্লেখ্য, ২০০২ সাল থেকে এশিয়ান গেমসে অনূর্ধ্ব-২৩ ফুটবল দল অংশগ্রহণ করে থাকে। শুধুমাত্র তিনজন ফুটবলারই এই নির্দিষ্ট বয়স সীমার ঊর্ধ্বে থাকতে পারেন। তবে চলতি বছর এই টুর্নামেন্টের বয়স সীমা ২৪ করা হয়েছে। ভারতীয় পুরুষ দলে যে তিনজন ফুটবলার এই বয়স সীমার ঊর্ধ্বে থাকবেন, তাঁরা হলেন অভিজ্ঞ স্ট্রাইকার সুনীল ছেত্রী, গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু এবং তারকা ডিফেন্ডার সন্দেশ ঝিংগান।


You might also like!