Breaking News

 

Game

2 years ago

La Liga:লা লিগা: ভালভের্দের 'হ্যাটট্রিক', ভিনিসিয়ুসের জোড়া গোল

La Liga
La Liga

 

মাদ্রিদ, ১৭ মার্চ : লা লিগায় দারুণ ছন্দে থাকা ভিনিসিউস জুনিয়র জ্বলে উঠলেন এবং জোড়া গোল করলেন। ওসাসুনাকে অনায়াসে হারিয়ে লা লিগার শিরোপা পুনরুদ্ধারের পথে আরেক ধাপ এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ।

শনিবার রাতে ওসাসুনার মাঠে ৪-২ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল। এই জয়ে লা লিগার ট্রফির দৌড়ে অনেকখানি এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় স্থানে জিরোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান দাঁড়িয়েছে ১০ পয়েন্টের। অর্থাৎ লা লিগায় পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা রিয়ালের পয়েন্ট ২৯ ম্যাচে ৭২। দ্বিতীয় স্থানে থাকা জিরোনা ২৮ ম্যাচে ৬২ পয়েন্ট।

খেলার শুরুতেই ভিনিসিউস রিয়ালকে এগিয়ে দেন। এর পর সমতা টানেন আন্তে বুদিমির। দানি কারভাহাল সফরকারীদের আবার এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান ব্রাহিম দিয়াস ও ভিনিসিউস। শেষ দিকে ব্যবধান কমায় স্বাগতিকরা।লা লিগায় টানা তিন ও সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চার ম্যাচে গোল করলেন ভিনিসিউস। ২০২২ সালের সেপ্টেম্বরের পর এই প্রথম রিয়ালের হয়ে টানা চার ম্যাচে গোলের দেখা পেলেন ভিনিসিউস।

You might also like!