Game

3 years ago

TATA IPL 2023 : আজ চ্যাম্পিয়নের বিরুদ্ধে নামছে দিল্লি ক্যাপিটালস

gujarat capitals and delhi match in IPL
gujarat capitals and delhi match in IPL

 

দিল্লি, ৪ এপ্রিল : আজ ঘরের মাঠে এবারের আইপিএলে প্রথম ম্যাচে খেলতে নামছে দিল্লি ক্যাপিটালস। শুরুটা তাদের হয়েছে হার দিয়ে। বলা যেতে পারে মরসুম শুরুর আগে থেকেই সমস্যায় মধ্যে রয়েছে দিল্লি ক্যাপিটালস। গাড়ি দুর্ঘটনার পড়ে অধিনায়ক ঋষভ পন্থ এবার দলের সঙ্গে নেই। তাঁর পরিবর্ত হিসেবে দিল্লি ক্যাপিটালস নিয়েছে বাংলার অভিষেক পোড়েলকে।

ঘরের মাঠে আজ দিল্লি ক্যাপিটালস খেলবে গুজরাট টাইটান্সে বিরুদ্ধে। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন টাইটান্স প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে এই মুহূর্তে তালিকার শীর্ষে রয়েছে।। এ বার গুজরাট অ্যাওয়ে ম্যাচে খেলতে নামছে। প্রথম ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খারাপ ফিল্ডিং দিল্লি ক্যাপিটালসকে ডুবিয়েছে। আজ তারা তা করতে চায় না।

দিল্লি ব্যাটিংয়ে ডেভিড ওয়ার্নার ছাড়া গত ম্যাচে কিছুটা লড়াই করেছিলেন রাইলি রোসো। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে নামার আগে দিল্লি শিবিরে বড় স্বস্তি, প্রোটিয়া ক্রিকেটাররা যোগ দিয়েছেন। অনরিখ নর্ৎজে কিংবা লুনগি এনিগিডিদের এই ম্যাচেই নামানো হবে কিনা, তা অবশ্য নিশ্চিত নয়। এদিকে গুজরাট টাইটান্স জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চায়। তাদের কাছে ভালো খবর আজকের ম্যাচে তারা ডেভিড মিলারকে পাচ্ছে। তবে

প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জিতলেও গুজরাট টাইটান্স শিবিরে বড় ধাক্কা লেগেছে কেন উইলিয়ামসন গুরুতর চোট পেয়ে এবারের আইপিএল অভিযান থেকে বেরিয়ে যাওয়া।

তবে আজকের ম্যাচের লড়াইটা খুবই জোরদার হবে। কারণ গুজরাট চাইবে আজকের ম্যাচ জিতে শীর্ষস্থান বজায় রাখতে। দিল্লি ক্যাপিটালস চাইবে আজকের ম্যাচ জিতে এবারের আইপিএলের পয়েন্ট তালিকায় খাতা খুলতে।


You might also like!