Game

3 years ago

IPL 2023 Banned pakistani player: আইপিএলে নিষিদ্ধ হওয়ার পরও এখনো দিব্যি খেলে চলেছেন যেসব পাকিস্তানি!

baned
baned

 

মুম্বাই, ৪ এপ্রিল :আইপিএলের প্রথম আসরে ১২ জন পাকিস্তানি ক্রিকেটার খেলেছিলেন। সে আসরের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন পাকিস্তানি পেসার সোহেল তানভীর। ওটাই পাকিস্তান ক্রিকেটারদের কাছে ছিল শেষ আইপিএল খেলা। ২০০৮ সালের পর রাজনৈতিক বৈরিতার কারণে আইপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের নিষিদ্ধ করেছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। তবে অবাক করা বিষয়, এখনও দিব্যি আইপিএল খেলে চলেছেন বেশ কয়েকজন পাকিস্তান ক্রিকেটার।

প্রতিবার একজনকে নিয়ে তো রীতিমতো টানাটানি চলে ফ্র্যাঞ্চাইজিদের। তিনি হলেন অলরাউন্ডার মঈন আলী। জন্ম বার্মিংহামে হলেও তাঁর পূর্বপুরুষরা ছিলেন পাকিস্তানের আজাদ কাশ্মীরের বাসিন্দা। মঈনের বেড়ে ওঠা ইংল্যান্ডে হলেও উর্দু এবং পাঞ্জাবিতে ভালোই পারদর্শী তিনি। ইংল্যান্ড জাতীয় দলে খেলার সুবাদে সুযোগ পাচ্ছেন আইপিএলে, কখনো আরসিবিতে কখনো পাঞ্জাব কিংস দলে।

আরেক ক্রিকেটার আদিল রশিদ। তাঁর জন্ম ইয়র্কশায়ারে। তবে তাঁর পূর্বপুরুষরাও মঈন আলীর মতো কাশ্মীরের বাসিন্দা। ১৯৬৭ সালে পাকিস্তান ছেড়ে ইংল্যান্ডে পাড়ি জমান তাঁরা। ফলে ইংল্যান্ড ক্রিকেট দলে খেলার সুবাদে সুযোগ হয়েছে আইপিএল খেলার। তবে তার ক্যারিয়ারটা খুব বেশি লম্বা নয় আইপিএলে। মাত্র দুই ম্যাচ খেলেছেন।

সিকান্দার রাজা। জন্ম পাকিস্তানের শিয়ালকোটে। বেড়ে ওঠাও সেখানে। পরে অবশ্য নাগরিকত্ব পরিবর্তন করেন। চলে যান জিম্বাবুয়েতে। খেলছেন জিম্বাবুয়ের হয়ে। সেই সুবাদে এবার প্রথমবার সুযোগ পেলেন আইপিএলে। খেলছেন পাঞ্জাব কিংসের হয়ে।

তালিকায় রাখা যায় পাকিস্তান জাতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার আজহার মাহমুদকেও। পাকিস্তান জাতীয় দলের হয়ে ২১ টেস্ট ও ১৪৩ ওয়ানডে ম্যাচ খেলা আজহার আইপিএলে খেলেছেন কলকাতা নাইট রাইডার্স ও কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে। পাকিস্তান ও ব্রিটেনের দ্বৈত পাসপোর্টধারী হওয়াতেও এ সুযোগ পেয়েছিলেন তিনি।


You might also like!