Game

3 years ago

Sunil Gavaska at Mahun Bagan Club : কিংবদন্তি ফুটবলারকে শ্রদ্ধার্ঘ্য, গাভাসকরের হাতে বাগানে চুনি গোস্বামী গেটের উদ্বোধন

Sunil Gavaska at Mahun Bagan Club
Sunil Gavaska at Mahun Bagan Club

 

কলকাতা, ১৫ এপ্রিল : কিংবদন্তী ফুটবলার চুনি গোস্বামীর নামে মোহনবাগান ক্লাবের মূল প্রবেশদ্বারের নামকরণ করা হয়েছে। ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সুনীল গাভাস্কার শনিবার সকালে 'চুনি গোস্বামী গেট'-এর উদ্বোধন করেন। লাইব্রেরি-সহ গোটা মোহনবাগান তাঁবু ঘুরে দেখেন গাভাস্কার। বইতে নিজের অটোগ্রাফ দেন। উপস্থিত ছিলেন প্রয়াত চুনি গোস্বামীর স্ত্রী বাসন্তী গোস্বামী, ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস, পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয়-সহ বিশিষ্ট প্রাক্তন ফুটবলার বলয় দে, মৃত্যুঞ্জয় বন্দোপাধ্যায়, বিক্রমজিত দেবনাথ, জেভিয়ার পায়াস প্রমুখ।

শনিবার সকালে 'লিটল মাস্টার' ফিতে কেটে গেটের উদ্বোধন করেন। উদ্বোধনের পরেই তাঁর হাতে তুলে দেওয়া হয় বিশেষ স্মারক, মিষ্টির হাঁড়ি। প্রাক্তন ভারতীয় অধিনায়ক একটি ব্যাটে অটোগ্রাফ দেন। অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে তিনি আপ্লুত। তিনি সকলকে নববর্ষে শুভেচ্ছা জানিয়ে বলেন, 'ভারতীয় ফুটবলের একজন আইকন চুনিদার নামাঙ্কিত এই গেটের উদ্বোধন করতে পারাটা আমার কাছে পরম সৌভাগ্যের। ওঁর বিরুদ্ধে রঞ্জি ট্রফিতে ম্যাচ খেলার সৌভাগ্য হয়েছিল আমার। আজ এই সুযোগটা পাওয়ার জন্য মোহনবাগানের সকলকে অনেক অনেক ধন্যবাদ।' সেই সঙ্গে তিনি বলেন, 'আমার মতে চুনি গোস্বামী ভারতীয় ফুটবলের ব্র্যাডম্যান। তাঁর নামাঙ্কিত গেট উদ্বোধন করাটা তাই আমার কাছে দারুন গর্বের। আবারও তাই সকলকেই এই সুযোগ দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাব।'


You might also like!