Game

3 years ago

Rishav Pant in NCA: মাঠে ফেরার চ্যালেঞ্জ ঋষভের, এনসিএতে রিহ্যাব শুরু

The Former Indian Batter Rishav Pant (File Picture )
The Former Indian Batter Rishav Pant (File Picture )

 

বেঙ্গালুরু, ২৬ এপ্রিল : ২০২২ সালের ৩০ ডিসেম্বর ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন ভারতের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। ফিরেছেন মৃত্যুর মুখ থেকে। ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। ২২ গজে ফেরার জন্য এখনও পুরো ফিট নন। এখন তিনি বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব শুরু করেছেন।

দুর্ঘটনার পর থেকে পন্থের পুরো চিকিৎসার দায়িত্ব নিয়েছে বিসিসিআই। এই অ্যাক্সিডেন্টের পর পন্থের ক্রিকেট কেরিয়ার নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। গত কয়েকদিন তো শোনা যাচ্ছিল তিনি আর হয়তো ক্রিকেটে ফিরতে পারবেন না। সেই সকল জল্পনায় জল ঢেলে পন্থ এ বার মাঠে ফেরার চ্যালেঞ্জে নেমে পড়লেন। আসলে এ বার তিনি বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব শুরু করেছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি নিজেই এই খবর জানিয়েছেন।

নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে পন্থ এনসিএ থেকে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে তিনি হাঁটুতে প্রোটেকটিভ গিয়ার পরে বেডে শুয়ে রয়েছেন। আর তাঁর সামনে দাঁড়িয়ে রয়েছেন একজন ফিটনেস ট্রেনার। সেই ছবির ক্যাপশনে পন্থ লিখেছেন,‘Top man #nca’

You might also like!