Game

3 years ago

India -Bangladesh Test : বাংলাদেশের বিরুদ্ধে ৩০ ওভারে ভারতের স্কোর ১০০/৩

Bangladesh vs India Test
Bangladesh vs India Test

 

দুরন্ত বার্তা ডিজিটা ডেস্কঃ বুধবার থেকে শুরু হয়েছে ভারত বাংলাদেশ প্রথম টেস্টম্যাচ, আজ তার প্রথম দিন। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের অধিনায়ক লোকেশ রাহুল। এই ম্যাচে চোটের জন্য খেলতে পারছেন না রোহিত শর্মা। তাঁর জায়গায় অধিনায়ক রাহুল। চট্টগ্রামের ব্যাটিং সহায়ক পিচে তাঁর সঙ্গে ওপেনার হিসাবে নেমেছিলেন শুভমন গিল। কিন্তু তাঁরা মাত্র ৪১ রানের জুটি গড়েন। 

ভারতের দুই ওপেনারও সহ প্রক্তন অধিনায়ক বিরাট ও রান পেলেন না, মাত্র ১রান করে সাজঘরে ফিরলেন বিরাট। ৪৮ রানের মধ্যে ৩ উইকেট হারায় ভারত।এই ম্যাচে দলে ফিরেছেন  ঋষভ পন্থ।পন্থ (২৯ রানে অপরাজিত) এবং পুজারা (১২ রানে অপরাজিত) মধ্যাহ্নভোজের আগে পর্যন্ত স্কোর ছিল ৮৫/৩। দু’টি উইকেট নিয়েছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।  

You might also like!