Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

2 years ago

ODI Ranking: ওয়ানডে তালিকায় শীর্ষে সেই বাবর আজম, তিনেই থাকলেন শুভমান

Subhman Gill
Subhman Gill

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ওয়ানডে বিশ্বকাপের (ODI World Cup 2023) আগে স্বস্তি টিম ইন্ডিয়া শিবিরে। এশিয়া কাপে (Asia Cup 2023) তুখোড় ফর্মে থেকে ওয়ানডে ক্রমতালিকায় উঠে এলেন দুই ব্যাটার শুভমান গিল (Subhman Gill) ও ইশান কিষাণ (Ishan Kishan)। শীর্ষ স্থানে আছেন পাক অধিনায়ক বাবর আজম (Babar Azam)।

শুভমান গিল ও ইশান কিষাণ দুজনেই ঘনিষ্ঠ বন্ধু। এশিয়া কাপের ভাল পারফরম্যান্সের পুরস্কার পেলেন তাঁরা। দুই ব্যাটসম্যানের ভাল ফর্মে স্বস্তি পেল ভারতের ড্রেসিংরুমও। পাকিস্তানের বিরুদ্ধে ৮২ রানের ইনিংস খেলেন ইশান কিষাণ। সেই ইনিংসের সুবাদে ১২ ধাপ উঠে আসেন তিনি। বর্তমানে তিনি ২৪ নম্বরে। এদিকে নেপালের বিরুদ্ধে ৬৭ রানের অপরাজিত থাকার ইনিংস আসে শুভমানের ব্যাটে। তিনি তিন নম্বর স্থান ধরে রাখলেন। অলরাউন্ডারদের মধ্যে আচ নম্বরে আছেন হার্দিক পান্ডিয়া।

ব্যাটিং ক্রমতালিকায় ১০ জনের মধ্যে পরিবর্তন হয়নি। শীর্ষে পাক অধিনায়ক বাবর আজম। শুভমান ছাড়াও প্রথম ১০ জনের মধ্যে আছেন বিরাট কোহলি। ১০ নম্বরে আছেন তিনি। ১১ নম্বরে রোহিত শর্মা। ইমাম উল হক ও ফখর জামানও পাকিস্তানের প্রথম দশে আছেন।


You might also like!