Game

3 years ago

Glan Martins injured by Car Accident : বড়ো দুর্ঘটনার কবলে এটিকে মোহনবাগানের ফুটবলার গ্লেন মার্টিন্স

Glan Martins Former Footballer of ATK Mohun Bagan
Glan Martins Former Footballer of ATK Mohun Bagan

 

গোয়া, ২৫ এপ্রিল : মঙ্গলবার সকালে গোয়ায় বড়সড় গাড়ি দুর্ঘটনায় পড়লেন এটিকে মোহনবাগানের ফুটবলার গ্লেন মার্টিন্স। দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা মারে এটিকে মোহনবাগান দলের খেলোয়াড় গ্লেন মার্টিন্সের গাড়ি। গুরুতর আহত হয়েছেন তিনি। তার মুখে চারটি সেলাই করা হয়েছে।

সেই গাড়িতে শুধু গ্লেন মার্টিন্স ছিলেন না। তার সঙ্গে গাড়িতে ছিলেন মুম্বই সিটি এফসির ফুটবলার রোলিন ব্রডগেস। এছাড়াও সেই গাড়িতে ছিলেন জেইনস ভাজ, ডেনিস বর্গেস এবং মাইরন বর্গেস।

জানা গিয়েছে এই গাড়িটি চালাচ্ছিলেন ডেনিস বর্গেজ। গাড়ির ভিতরে থাকা প্রত্যেকেই আহত হয়েছেন। পুলিশ সূত্রে খবর, গুরুতর আহত হয়েছেন জেইসন ভাজ। তাঁকে গোয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। স্বাভাবিক ভাবেই এই ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়েছে।


You might also like!