Game

3 years ago

Tata IPL 2023 : ঘোষণা হল আইপিএলের প্লে অফের সূচি ও ভেনিউ, কলকাতায় নেই একটিও ম্যাচ

Tata IPL 2023 Playoffs
Tata IPL 2023 Playoffs

 

চেন্নাই, ২২ এপ্রিল : শুক্রবার চিপকে চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচে টসের পরই বিসিসিআইয়ের পক্ষ থেকে ঘোষণা করা হল, চলতি আইপিএলের প্লে অফের সূচি ও ভেনু। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে হবে প্রথম কোয়ালিফায়ার এবং এলিমিনেটর ম্যাচ। দ্বিতীয় কোয়ালিফায়ার এবং এবারের আইপিএলের ফাইনাল হবে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। এই নিয়ে দ্বিতীয় বার আইপিএল ফাইনাল ম্যাচ আয়োজনের দায়িত্ব পেল আমেদাবাদ।


গতবার অর্থাৎ ২০২২ সালে আইপিএল মুম্বই ও পুনের ৪টি ভেনুতে অনুষ্ঠিত হয়েছিল। এ বার হোম ও অ্যাওয়ে ফর্ম্যাটে ফিরেছে আইপিএল। গত মরসুমে প্লে অফের দু’টি ম্যাচ পেয়েছিল কলকাতা। এ বার প্লে অফের একটি ম্যাচও আয়োজন করার সুযোগ পেল না কলকাতা।


গ্রুপ পর্বের শেষ ম্যাচ ২১ মে। এরপর একদিন বিশ্রাম। ২৩ তারিখ থেকে শুরু হবে প্লে অফ। এরপর ২৮ মে হবে লিগের ফাইনাল।


আইপিএল – ২০২৩ এর প্লে অফ ও ফাইনালের সূচি:


১) ২৩ মে – কোয়ালিফায়ার ১ (টিম ১ বনাম টিম ২), ভেনু – চেন্নাই


২) ২৪ মে – এলিমিনেটর (টিম ৩ বনাম টিম ৪), ভেনু – চেন্নাই


৩) ২৬ মে – কোয়ালিফায়ার ২ (এলিমিনেটরের বিজয়ী দল বনাম কোয়ালিফায়ার ১ এর পরাজিত দল), ভেনু – আমেদাবাদ


৪) ২৮ মে – ফাইনাল (কোয়ালিফায়ার ১ এর বিজয়ী দল বনাম কোয়ালিফায়ার ২ এর বিজয়ী দল), ভেনু – আমেদাবাদ।

You might also like!