Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

2 years ago

Ajit Agarkar: ভারতীয় দলের নির্বাচকপ্রধান হবার সম্ভাবনা প্রবল হচ্ছে অজিত আগরকরের

Ajit Agarkar (File Picture )
Ajit Agarkar (File Picture )

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বদল হতে চলেছে ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচকের পদের। অর্থাৎ  চেতন শর্মার পরিবর্তে আসতে চলেছেন অন্য কোনো মুখ। নির্বাচকপ্রধান পদের জন্য যারা যারা আবেদন করেছেন, তাদের মধ্যে অভিজ্ঞতার নিরিখে আগরকরই সবচেয়ে এগিয়ে রয়েছেন বলে সূত্রের খবর।

প্রসঙ্গত, স্টিং বিতর্কের জেরে গত ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচকপ্রধান পদ থেকে ইস্তফা দেন চেতন শর্মা। তারপর থেকে স্থায়ী নির্বাচকপ্রধানের পদ ফাঁকা। অস্থায়ী ভাবে নির্বাচকপ্রধান হিসাবে কাজ চালাচ্ছেন শিবসুন্দর দাস।সম্প্রতি, বিসিসিআই জাতীয় নির্বাচকপ্রধান পদের জন্য বিজ্ঞাপন দিয়েছিল। তাতে যারা যারা আবেদন করেছেন, তাদের মধ্যে অভিজ্ঞতার দিক থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন আগরকার। 

দেশের জার্সি গায়ে ২৬টি টেস্ট, ১৯১টি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি খেলেছেন আগরকর। সব ফরম্যাট মিলিয়ে তাঁর ঝুলিতে রয়েছে ৩৪৯টি আন্তর্জাতিক উইকেট। শুধু হাত ঘুরিয়েই নয়, ব্যাটসম্যান হিসেবেও পেয়েছেন সাফল্য। করেছেন মোট ১৮৫৫ রান। একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএলেও অংশ নিয়েছেন। হাই প্রোফাইল প্রাক্তন এই ভারতীয় অল-রাউন্ডার জাতীয় নির্বাচকপ্রধান পদের জন্য আবেদন করেছেন। চেতন শর্মার জায়গায় তাঁকে জাতীয় নির্বাচক মণ্ডলীর চেয়ারম্যানের পদে দেখা যেতে পারে বলে সূত্রের খবর।  

আগরকর অবশ্য এর আগেও নির্বাচক হওয়ার জন্য আবেদন করেছিলেন। সেবারে নিয়মের গেরোয় আটকে যায় তাঁর নির্বাচক হওয়া। উল্লেখ্য, পশ্চিমাঞ্চল থেকে এখন জাতীয় নির্বাচক রয়েছেন প্রাক্তন পেসার সলিল আঙ্কোলা। আগরকর প্রধান নির্বাচক হিসাবে মনোনীত হলে পশ্চিমাঞ্চল থেকে দু’জন থাকবেন জাতীয় নির্বাচক হিসাবে।

You might also like!