Breaking News
 
MLA Byran Biswas: বাইরনের ঘরে আগুন কী ভাবে? জল্পনার মাঝে মুখ খুললেন মেজো ভাই, দিলেন শর্ট সার্কিটের তত্ত্ব SP MP Targets Rahul Gandhi: ‘হারের ভয়েই’ রায়বরেলিতে লড়তে চাননি রাহুল? বিস্ফোরক দাবি অখিলেশের দলের সাংসদের M Nageshwar Rao: আর্থিক অনিয়মের অভিযোগের পর রাজনীতিতে প্রাক্তন সিবিআই প্রধান, নতুন ভূমিকায় নাগেশ্বর রাও Nagaland Woman 'Assaulted: ভারত-ব্রাজিল ম্যাচের পর পাঁচতারা হোটেলে অশান্তি! নাগাল্যান্ডের দুই যুবতীর সঙ্গে শ্লীলতাহানির অভিযোগ CM Suvendu Adhikari: ‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করলে কেমন হয়?’ নন্দীগ্রাম থেকে মমতাকে ফের খোঁচা শুভেন্দুর Suvendu Adhikari: ‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

 

Festival and celebrations

1 year ago

Bhai Phonta 2024: এবছর ভাইফোঁটা কবে? শুভ সময়ই বা কখন? জেনে নিন সময় সূচি!

Bhai Phonta
Bhai Phonta

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- বাঙালির বারো মাসে তেরো পার্বণ। দুর্গাপুজো শেষ হতেই শুরু কালীপুজোর তোড়জোড়। আর সেই কালীপুজোর পরেই বাঙালি বাড়ির ঘরে ঘরে ভাইদের মঙ্গল কামনায় ফোঁটা দেবেন বোনেরা, যা হিন্দু ধর্মীদের কাছে ভাইফোঁটা নামে পরিচিত।

এদিন ভাইয়ের সামনে মিষ্টির থালা সাজিয়ে প্রদীপ জ্বেলে বোনেরা 'ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা। যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, যমুনার হাতে ফোঁটা পেয়ে যম হল অমর। আমার হাতে ফোঁটা খেয়ে আমার ভাই হোক অমর।’ -এই মন্ত্র উচ্চারন করে থাকেন।

এবছর ৩ নভেম্বর, রবিবার পড়ছে ভাইফোঁটার তিথি। তবে সরকারি ছুটির তালিকায় সোমবার ৪ নভেম্বর রয়েছে। তবে ভাইফোঁটার তিথি ৩ নভেম্বর শুরু হচ্ছে। পঞ্জিকা মতে, ৩ নভেম্বর ২০২৪ সালে দুপুর ১ টা ১০ মিনিট থেকে ৩ টে ২২ মিনিট পর্যন্ত ফোঁটা দেওয়ার শুভ মুহূর্ত রয়েছে যাঁরা 'ভাই দুজ' পালন করবেন তাঁদের জন্য।

You might also like!