Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Special worship on Ashtami of Jagaddhatri Puja: জগদ্ধাত্রী পুজোর অষ্টমীতে বিশেষ পূজার্চনা, সপ্তমীর রাতেই চন্দননগরে জনস্রোত

Special worship on Ashtami of Jagaddhatri Puja
Special worship on Ashtami of Jagaddhatri Puja

 

কলকাতা, ৯ নভেম্বর : জগদ্ধাত্রী পুজোর শনিবার অষ্টমী। নানা উপচার এবং যথাযথ ধর্মীয় উদ্দীপনায় মেতেছেন কলকাতা-সহ শহরতলির পুজো আয়োজকরা। বিশেষ উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে হুগলির চন্দননগরে। আবার হুগলির রিষড়া ও নদীয়ার কৃষ্ণনগরে আগামীকাল থেকে শুরু হচ্ছে জগদ্ধাত্রী পুজো। এজন্য শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে।

জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে শুক্রবার সারারাত চন্দননগরের রাস্তায় ছিল জনস্রোত। ফেরিঘাট, তালডাঙ্গা মোড়, রেল স্টেশন, ভদ্রেশ্বর-সহ সমস্ত এন্ট্রি পয়েন্ট দিয়ে যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও পায়ে হেঁটেই রাতভর চলে প্রতিমা ও আলোকসজ্জা দেখার পালা। বিশালাকার মাতৃ প্রতিমার সৌন্দর্যের পাশাপাশি মন কেড়েছে প্যান্ডেলের ভাবনা এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোর কারুকাজ।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…