Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Durga puja 2025: ১০ বছর আগের নস্টালজিয়া ফিরছে! দেশপ্রিয় পার্কে চমকের প্রস্তুতি

Durga puja 2025
Durga puja 2025

 

দুরন্তবার্তা  ডিজিটাল ডেস্ক:   দশকের স্মৃতি ফিরে আসছে দক্ষিণ কলকাতার অন্যতম আকর্ষণীয় পূজামণ্ডপ দেশপ্রিয় পার্কে। বছর দশেক আগে 'বিশ্বের সবচেয়ে বড় কাঠের রথ'-এর মাধ্যমে নজর কেড়েছিল এই পূজা। এবার ২০২৫-এ ফের একবার সেই চমক ফিরিয়ে আনার তোড়জোড় চলছে। আয়োজকরা জানাচ্ছেন, এই বছর পূজার থিম হবে “স্মৃতির আঙিনায় ফেরা”। যেখানে আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় ফুটে উঠবে সেই দশ বছর আগের ঐতিহাসিক মুহূর্ত।

২০১৫ সালে বাঙালির শ্রেষ্ঠ উৎসবে সবচেয়ে বড় দুর্গা প্রতিমা গড়ে চমক দিয়েছিল দেশপ্রিয় পার্ক দুর্গোৎসব। যা দেখতে উপচে পড়েছিল জনতার ভিড়। ফলস্বরূপ পঞ্চমীর দুপুরেই পদপিষ্ট পরিস্থিতি। অগত্যা নিরাপত্তার  কথা মাথায় রেখে ঝাঁপ বন্ধ হয় প্যান্ডেলের। তারপর কেটে গিয়েছে ১০টা বছর। থিমের পথে না হেঁটে, আশপাশে একাধিক সেলেব পুজোর ভিড়ে ঐতিহ্যই বজায় রেখেছে এই পুজো কমিটি। তবে ২০২৫ সালটা অন্যরকম। নস্টালজিয়া উস্কে বড় দুর্গার ১০ বছর পূর্তি আরও বড় চমক আনতে চলেছে এই ক্লাব। হাতে মেরেকেটে আর ৩ মাস সময়। তারপরই আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠবে আলোকমঞ্জরি... দুর্গাপুজোর অপেক্ষায় বাঙালিরা। অপেক্ষায় গোটা রাজ্য। কলকাতার বহু বড় পুজোয় ইতিমধ্যেই হয়ে গিয়েছে খুঁটি পুজো। থিম ভাবনা অনুযায়ী প্যান্ডেল বাঁধার কাজও শুরু হয়েছে। হাইপ্রোফাইল পুজোগুলি প্রচারও শুরু করে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর তার মধ্যেই এবার বিশেষ ভাবে নজর কাড়ছে দেশপ্রিয় পার্কের পোস্টার। '১০ বছর পর আবার পুজোর ডেস্টিনেশন দেশপ্রিয় পার্ক।' বছর দশেক বাদে বড় দুর্গার মতো আবার কোন বড় চমক আনতে চলেছে তারা?  

 দক্ষিণ কলকাতার পুজো পরিক্রমা মানে এই প্যান্ডেল ঘোরা চাই-ই চাই। কিন্তু ফের বড় দুর্গার মতো বড় চমক হলে কোনও অঘটন ঘটবে না তো? এ প্রসঙ্গে আশ্বস্ত করে সুদীপ্ত কুমার বলেন, '১০ বছর আগে যা ঘটেছিল, তা আর হবে না। পুলিশ-প্রশাসনের থেকেও আমরা আশ্বাস পেয়েছি। আমাদের ম্যানেজমেন্টেও কোনও ত্রুটি থাকবে না। সুরক্ষা এবং নিরাপত্তার বিষয়টিকেই আমরা সবচেয়ে গুরুত্ব দেব।' বছর দশেক আগে মাত্রাতিরিক্ত ভিড় আগাম বোঝার ক্ষেত্রে ত্রুটি ছিল পুলিশ-প্রশাসনেরও, মানছেন ক্লাব কর্তারা। তাই এবারে অপ্রীতিকর ঘটনা এড়াতে দেশপ্রিয় পার্ক এলাকায় পুজোর সময়ে থাকবে ৭০০ পুলিশ, প্যান্ডেলের ভিতর থাকবেন দুই পুলিশ কর্তা। 

থিম নয়, এবারের চমককে বলা হচ্ছে 'বিশেষ কনসেপ্ট'। সুদীপ্ত কুমার বলেন, 'বর্ষাকে মাথায় রেখেই এবার আমরা গোটা বিষয়টিকে সাজিয়েছি। সেপ্টেম্বরের শেষে পুজো, ভরপুর বর্ষা থাকবে, সেরকম ভাবেই প্যান্ডেল তৈরি করা হবে। সবচেয়ে বেশি আনন্দ পাবে শিশুরা।' মণ্ডপ চত্বরে প্ল্যাস্টিকের বোতল দিয়ে তৈরি করা হবে একটি বিশাল দুর্গামূর্তি। নারীশক্তিকে বিশেষ প্রাধান্য দেওয়া হবে এবারের পুজোয়। সেলেব চমক নয়, ৪০০ মহিলা নৃত্যনাট্য পরিবেশনের মাধ্যমেই উদ্বোধন করবেন দেশপ্রিয় পার্কের পুজোর। কনসেপ্টের সঙ্গে সামঞ্জস্য রেখে নয়, দেশপ্রিয় পার্কের প্যান্ডেলে দেখা যাবে সাবেকি প্রতিমাই। তৈরি করছেন শিল্পী পরিমল পাল। বর্ষাকে মাথায় রেখে কনসেপ্ট ভাবনাকে শৈল্পিক রূপ দিচ্ছেন রাজু দে। আলোর কারুকার্যেও প্রকাশ পাবে কনসেপ্ট। প্যান্ডেল তৈরিতে ব্যবহার হচ্ছে না কোনও থার্মোকল। 

এছাড়াও প্যান্ডেল তৈরিতে থাকছে ভিজ্যুয়াল ইফেক্ট, ৩৬০ ডিগ্রি প্রজেকশন ম্যাপিং ও ইন্টার‌্যাক্টিভ ডিজিটাল ইনস্টলেশন। থিম আর্টিস্ট ও কারিগরেরা দিনরাত এক করে কাজ করছেন। দর্শনার্থীদের জন্য থাকছে একটি ‘মেমোরি করিডর’, যেখানে ২০১৫ সালের সেই বিশাল কাঠের রথ তৈরির ছবি ও ভিডিও থাকবে প্রদর্শিত।

হাই প্রোফাইল পুজোর ভিড়ে ১ কোটি ২৫ লক্ষ বাজেট নিয়ে ফের বড় চমক দিতে নেমেছে দেশপ্রিয় পার্ক। ভিড়ে টেক্কা দিতে পারবে আশপাশের ত্রিধারা, সুরুচি, চেতলা অগ্রণীকে? অপেক্ষা আর মাস তিনেকের।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…