Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Festival and celebrations

1 year ago

Krishna Janmashtami 2025: মথুরায় ধুমধামের সঙ্গে পালিত জন্মাষ্টমী, সেজে উঠেছে শ্রীকৃষ্ণের মন্দির

Shri Krishna Janmabhoomi Temple
Shri Krishna Janmabhoomi Temple

 

মথুরা, ১৬ আগস্ট : উত্তর প্রদেশের মথুরায় ধুমধামের সঙ্গে পালিত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মোৎসব জন্মাষ্টমী। অপরূপ সৌন্দর্য্যে সাজিয়ে তোলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের মন্দির। শনিবার সকালে মথুরার শ্রী কৃষ্ণ জন্মভূমি মন্দিরে মঙ্গলারতি পরিবেশিত হয়, সেই সময় অনেক ভক্ত উপস্থিত ছিলেন। জন্মাষ্টমী উৎসবের প্রেক্ষিতে সুরক্ষা ব্যবস্থাও আঁটোসাঁটো করা হয়েছে। ভক্তদের নিরাপত্তার কথা মাথায় রেখে সমগ্র মথুরাজুড়ে আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা। মথুরায় সাজিয়ে তোলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের মন্দির। জন্মাষ্টমী উপলক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এসেছেন মথুরায়। মথুরা ছাড়াও বৃন্দাবন, দ্বারকা, এবং ইস্কন মন্দিরগুলিতেও জন্মাষ্টমী উপলক্ষ্যে বিশেষ পুজোর আয়োজন করা হয়। পুরাণ মতে, দ্বাপর যুগে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হিসাবে মথুরায় যাদব বংশে দেবকী এবং বাসুদেবের কোলে আসেন ভগবান শ্রীকৃষ্ণ। যে তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন, সেই তিথিটিই জন্মাষ্টমী হিসাবে পালিত হয়।

You might also like!