Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

Festival and celebrations

1 year ago

Durga Pujo 2024: কালি নয়, মোষের রক্ত দিয়ে তালপাতার পুঁথিতে রচিত মন্ত্রতেই পুজিতা দেবী দুর্গা! জানেন কোথায় রয়েছে এই নিয়ম?

Durga Pujo
Durga Pujo

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- বাঙালির দোরগোড়ায় কড়া নারছে দুর্গা পুজো। আর মাত্র হাতে গোনা ১৩ দিন অপেক্ষা। তারপরই খুশির জোয়ারে ভাসবে আপামর বঙ্গবাসী।  তাই বনেদি বাড়ি থেকে বারোয়ারি, সবতেই  ব্যস্ততা এখন চরমে। তেমনি পুজো ঘিরে ব্যস্ততা দেখা যাচ্ছে পশ্চিম বর্ধমানের চট্টোপাধ্যায় বাড়ির দুর্গাপুজোতে।

এক সময়ে শাল, পিয়াল, বট, অশ্বত্থের জঙ্গলে ঘেরা ছিল আমরাই গ্রাম। নির্জন এই এলাকার জমিদারি পেয়েছিলেন চট্টাপাধ্যায় পরিবার। তাঁরাই এই এলাকায় দুর্গাপুজোর সূচনা করেন। এখানে দুর্গার বাঁদিকে থাকেন সিদ্ধিদাতা গণেশ। চট্টোপাধ্যায় বাড়ি উত্তরসূরিরা জানিয়েছেন, একবার পুরোহিত মন্ত্র উচ্চারণ করার সময়ে 'দক্ষিণে গণেশায় নমঃ' বলে ফেলেছিলেন। সেই থেকেই গণেশের স্থান হয় দুর্গার বাঁদিকে।

শোনা যায়, আগে শাক্ত মতে পুজো হতো এখানে। সেই সময়ে মোষ বলির প্রথা ছিল। কথিত আছে, প্রায় ৪০০ বছর আগের তালপাতার পুঁথিতে কালির বদলে মোষের রক্ত দিয়ে পালি ও সংস্কৃত ভাষাতে লেখা হয়েছিল চণ্ডীমন্ত্র। সে মন্ত্র উচ্চারণ করেই পূজিতা হয়ে আসছেন দেবী।

গ্রামের জমিদারদের এই পুজোকে অনেকেই 'বাবুবাড়ির পুজো' বলে চেনেন। সন্ধিপুজো এখানে বিশেষ গুরুত্বপূর্ণ। এদিন সপ্তসতী মহাযজ্ঞের আয়োজন করা হয়। গোটা জেলায় সম্ভবত আর কোনও বনেদি বাড়িতে এমন মহাযজ্ঞের আয়োজন হয় না বলেই দাবি করেছেন পরিবারে সদস্যরা।

 তবে সময়ের সঙ্গে সঙ্গে পুজোর আচার কিছু পরিবর্তন আনা হয়। এখন মোষ বলি বন্ধ। দুর্গা এখন বৈষ্ণব মতে পূজিতা হন।

You might also like!