Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

Festival and celebrations

1 year ago

Durga Puja 2024: দুর্গা মূর্তিতে বিদেশি ছোঁয়া,পূজিতা হবেন দেবী দানু! কোন পুজো প্যান্ডেলে ঘটবে এই আশ্চর্য ঘটনা?

Behala Notun Dal Durga Puja
Behala Notun Dal Durga Puja

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- কলকাতার দুর্গাপুজো এখন দেশ-কালের গণ্ডি ছাড়িয়ে বিদেশ-বিঁভুইয়েও নজর কাড়ছে। বিদেশের মাটিতেও প্রবাসী বাঙালিরা মেতে ওঠেন শারদোৎসবে। কুমোরটুলি থেকে দুর্গা প্রতিমা যায় সাতসমুদ্র পেরিয়ে। বছর দুয়েক আগেই বিশ্বের দরবারে স্বীকৃতি পেয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব। ইউনেস্কোর ইনট্যানিজবল কালচারাল হেরিটেজের মর্যাদা পেয়েছে বাংলার দুর্গাপুজো। বিদেশীরাও এবার মেতে উঠছেন দুর্গতিনাশিনীর আবাহনে। এবার সেই দুর্গা মূর্তিতেই থাকছে বিদেশিদের ছোঁয়া।

বেহালার নতুন দল ক্লাবের পুজোর অংশ নিলেন দুই আইরিশ শিল্পী। গতবছর এই পুজোতেই শিল্পীর ভূমিকায় দেখা গিয়েছিল দুই ডাচ শিল্পীকে। এবার দুই আইরিশ শিল্পী লিসা সুইনি এবং রিচার্ড ব্যাবিংটন অংশ হলেন নূতন দলের পুজোর। সেই সঙ্গে এই পুজোয় দেবী দুর্গার সাথে পুজিতা হবেন দেবী দানু।

দেবী দানু হলেন আইরিশ পুরাণে প্রকৃতির দেবী। তাঁর সঙ্গে দেবী দুর্গার সাদৃশ্য রয়েছে। দেবী দুর্গার মতোই শক্তি এবং মাতৃত্বের দেবী। তিনি মা, যোদ্ধা এবং নারীশক্তির প্রতীক। তাঁর বাস জলে, তাই দেবী দানুর বাঁশের মূর্তি একটি জলাশয়ে স্থাপন করা হচ্ছে। 

বেহালা নূতন দলের থিমমেকার সঞ্জীব সাহা এমন যৌথ উদ্যোগের জন্য খুবই উচ্ছ্বসিত। বাঁশ এবং কাঠই হল মূল উপকরণ এই থিমের। থিম 'কল্পনা'র মাধ্যমে এক অনন্য প্রাকৃতিক ভাবনা উপস্থাপন করা হয়েছে বলেই মত পুজো উদ্যোক্তাদের।  

You might also like!