Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Festival and celebrations

1 year ago

Akshaya Tritiya 2025: অক্ষয় তৃতীয়ায় সোনা রুপো কিনতে পারছেননা? কোনো চিন্তা নেই রইল বিকল্প উৎস!

Akshaya Tritiya 2025
Akshaya Tritiya 2025

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: এই বছর অক্ষয় তৃতীয়া পড়েছে ৩০শে এপ্রিল। এই দিনটি হিন্দু ধর্মে ভীষণ গুরুত্বপূর্ণ। খুব ধুমধাম করে, নিয়ম মেনে এই দিনটি অনেকে পালন করেন। এ দিন ঘরে ঘরে লক্ষ্মী-নারায়ণের পুজো করা হয়। এ ছাড়া এই দিনে পালিত হয় পরশুরাম জয়ন্তীও। অক্ষয় তৃতীয়ার দিন কমবেশি কোনও রুপোর গয়না বা জিনিস কেনার চল রয়েছে। বহু পুরনো এই প্রথা। এই মূল্যবৃদ্ধির সময় সকলের পক্ষে সোনা, রুপো কেনা সহজ নয়। তাই অক্ষয় তৃতীয়ার দিন এমন কিছু জিনিস রয়েছে, যা কিনলে লক্ষ্মীলাভ হয়। তাই বাস্তুশাস্ত্রের পরামর্শ অনুযায়ী আপনি সোনা বা রুপোর বিকল্প কিছু কিনতে পারেন।


অনেকের বিশ্বাস অক্ষয় তৃতীয়ার দিন লবণ কেনা ভালো। এই দিন নুন কিনলে এবং দান করলে জীবনের সকল কষ্ট দূর হয়। যে ব্যক্তি এ কাজ করেন, তিনি সকল সমস্যা থেকে মুক্তি পান। এও বিশ্বাস করা হয় যে অক্ষয় তৃতীয়ায় লবণ দান করলে পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়া যায়। শাস্ত্র মতে, অক্ষয় তৃতীয়ার দিন সমুদ্র লবণ বা রক সল্ট বা সন্দক লবণ কেনা শুভ বলা হয়। এই দিনে লবণ কেনা হলে সুখ, শান্তি ও সম্পদ লাভের পথ খোলে। সন্দক লবণের দাম বেশি নয়। ফলে অক্ষয় তৃতীয়ার দিন সোনা-রুপো যারা কিনতে পারেন না, তারা অনেক সময় সন্দক লবণ কেনেন।

You might also like!