Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Festival and celebrations

1 year ago

Mahalaya 2025: দেবীপক্ষের সূচনা; মহালয়ায় চক্ষুদান মাতৃ প্রতিমার, গঙ্গার ঘাটে তর্পণ

Mahalaya 2025
Mahalaya 2025

 

কলকাতা, ২১ সেপ্টেম্বর : পিতৃপক্ষের অবসানে সূচনা হয়ে গেল দেবীপক্ষের। রবিবার মহালয়ার ভোরে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় গঙ্গার ঘাটে চলল তর্পণ। বাবুঘাট-বাগবাজার-শোভাবাজার-নিমতলা-সহ একাধিকঘাটে মহালয়ার পুণ্য লগ্নে পিতৃতর্পণ হয় ভোর থেকেই। হাতে আর মাত্র কিছু দিন বাকি, পুজোর আনন্দ আবেশে মেতে উঠেছেন অনেকেই। কুমোরটুলি হোক অথবা অন্য কোনও পটুয়া পাড়া প্রায় সব জায়গাতেই চূড়ান্ত ব্যস্ততা। ছোট থেকে বড় নানা প্রতিমার বাহারে সেজে উঠেছে কুমোরটুলিও। সব কিছুই যেন জানান দিচ্ছে মা এসে গিয়েছেন। পাড়ায় পাড়ায় অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে প্যান্ডেল বাঁধার কাজ। এখন তা শেষের দিকে। প্রচলিত প্রথা অনুযায়ী, মহালয়ার দিনেই আঁকা হয় মায়ের চোখ। অর্থাৎ চক্ষুদান করা হয় মাতৃপ্রতিমার। সেই চক্ষুদানের মাধ্যমেই কুমোরটুলিতে শুরু হয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কোমর বেঁধে নেমে পড়েছেন শিল্পীরা।

You might also like!