Entertainment

3 years ago

Zina lolobrizada : ''সুন্দরীশ্রেষ্ঠা' জিনা লোলোব্রিজিদা-র জীবনাবসান, ৯৫ বছর বয়সে প্রয়াত ইতালীয় অভিনেত্রী

Gina Lollobrigida
Gina Lollobrigida

 

রোম, ১৭ জানুয়ারি : ইতালীয় চলচ্চিত্র অভিনেত্রী এবং এক সময়ের ''সুন্দরীশ্রেষ্ঠা'' জিনা লোলোব্রিজিদা প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫। ১৯৫০ এবং ''৬০-এর দশকের বিনোদন পত্রিকা প্রায়শই তাঁকে উল্লেখ করত ''বিশ্বের শ্রেষ্ঠ সুন্দরী'' হিসাবে।

সোমবার ইতালির কৃষিমন্ত্রী ফ্রাঞ্চেস্কো লোলোব্রিজিদা টুইট মারফত জিনার মৃত্যুর খবরটি সর্বপ্রথম জানান। প্রসঙ্গত, ফ্রাঞ্চেস্কো জিনার প্রপৌত্র। পরে সে দেশের সংস্কৃতি মন্ত্রী জেনারো স্যাঙ্গিউলিয়ানো নিজের সমাজমাধ্যমের পাতায় জিনার মৃত্যুতে শোক জ্ঞাপন করেন। রোমের একটি চিকিৎসালয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

অত্যন্ত দক্ষ নৃত্যশিল্পী জিনা ২৪টিরও বেশি ইউরোপীয় চলচ্চিত্রে অভিনয় করেছেন। তাঁর প্রথম ইংরেজি ছবি ছিল ১৯৫৩ সালে জন হুস্টনের পরিচালনায় ‘বিট দ্য ডেভিল’। সেখানে তিনি হামফ্রে বোগার্টের বিপরীতে অভিনয় করেছিলেন। জিনা অভিনয় করেছেন ফ্রাঙ্ক সিনাত্রা বা অ্যান্টনি কুইনের মতো কিংবদন্তিদের সঙ্গেও।

You might also like!