Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

3 weeks ago

Atif on Arijit: ‘কখনও দেখা হয়নি, তবু…’, অরিজিৎকে নিয়ে অকপট আতিফ, বললেন ‘এই মুহূর্তে ভারতের সেরা গায়ক’

Atif Aslam on Arijit Singh,
Atif Aslam on Arijit Singh,

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  দক্ষিণ এশিয়ার সঙ্গীতপ্রেমীদের কাছে অরিজিৎ সিং এবং আতিফ আসলাম—দুই দেশের দুই জনপ্রিয় তারকা। একজন ভারতের, অন্যজন পাকিস্তানের। দু’জনের গানই সীমান্ত পেরিয়ে পৌঁছে গিয়েছে অগণিত শ্রোতার কাছে। ফলে কে বেশি জনপ্রিয়, কে সেরা—এই নিয়ে দুই শিল্পীর অনুরাগীদের মধ্যে তুলনা চলতেই থাকে। এবার অরিজিৎ সিংয়ের সঙ্গে তাঁর তুলনা প্রসঙ্গে নিজের মতামত জানালেন পাকিস্তানি গায়ক আতিফ আসলাম।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অরিজিৎ সম্পর্কে বলতে গিয়ে আতিফের কথায় ধরা পড়েছে আন্তরিক শ্রদ্ধা। এক বাংলাদেশি সংবাদমাধ্যমকে তিনি জানান, অরিজিৎ অসাধারণ একজন শিল্পী এবং মানুষ হিসেবেও অত্যন্ত ভালো। তাঁর কথায়, এই মুহূর্তে ভারতে অরিজিতের মতো গায়ক খুব বেশি নেই। যদিও এখনও ব্যক্তিগতভাবে অরিজিতের সঙ্গে তাঁর দেখা হয়নি, তবে তাঁর সম্পর্কে যে সমস্ত কথা শুনেছেন, তাতে অরিজিৎকে অত্যন্ত নরম মনের এবং ভালো মানুষ বলেই মনে করেন আতিফ। অরিজিতের সঙ্গে নিজের তুলনা নিয়েও কোনও প্রতিদ্বন্দ্বিতার মনোভাব প্রকাশ করেননি পাক গায়ক। বরং জানান, অরিজিৎ কখনও তাঁর বিরুদ্ধে কোনও মন্তব্য করেননি। তাঁর সংগীতের প্রতিও অরিজিতের যথেষ্ট সম্মান রয়েছে বলেই মনে করেন আতিফ।


বয়সের হিসাবে দুই শিল্পীর মধ্যে ব্যবধান খুব বেশি নয়। তবে কেরিয়ারের শুরুতে আতিফ অরিজিতের থেকে বেশ কয়েক বছর এগিয়ে ছিলেন। ২০০৫ সালে ‘ওহ লমহে’ গানটির মাধ্যমে ভারতীয় শ্রোতাদের মধ্যেও ব্যাপক জনপ্রিয়তা পান আতিফ। সেই সময়ই ‘ফেম গুরুকুল’-এর মতো রিয়্যালিটি শোয়ে নিজের জায়গা তৈরির চেষ্টা করছিলেন অরিজিৎ। পরবর্তী সময়ে দীর্ঘ স্ট্রাগলের পর বলিউডে নিজের পরিচিতি তৈরি করেন তিনি। ২০১৩ সালে ‘আশিকি ২’-এর ‘তুম হি হো’ গানটি অরিজিতের কেরিয়ারে বড় মোড় এনে দেয়। 

তবে অরিজিৎ-আতিফ প্রসঙ্গে সবচেয়ে তাৎপর্যপূর্ণ প্রশ্নটি আসে যখন সঞ্চালক জানতে চান, একই গান দুই শিল্পীর কণ্ঠে শোনা গেলে আতিফের নিজের কোন সংস্করণটি বেশি পছন্দ। এর উত্তরে বিষয়টিকে দুই দেশের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে যুক্ত করে আতিফ জানান, ভারতে পাকিস্তানি শিল্পীদের পারফর্ম করার অনুমতি না থাকায় তাঁর গাওয়া বেশ কিছু গান পরবর্তীতে অরিজিৎকে দিয়ে গাওয়ানো হয়েছিল। এই প্রসঙ্গে কোনও আক্ষেপ বা বিরূপ মনোভাব প্রকাশ করেননি আতিফ। বরং অরিজিৎ তাঁর গানগুলি যেভাবে গেয়েছেন, তার প্রশংসাই করেছেন তিনি। তাঁর মতে, অরিজিতের কণ্ঠে সেই গানগুলি অত্যন্ত সুন্দর শোনায়। অর্থাৎ একই গান অন্য একজন শিল্পীর কণ্ঠে নতুনভাবে জনপ্রিয় হওয়াকে প্রতিদ্বন্দ্বিতা হিসেবে দেখছেন না আতিফ।

দুই দেশের রাজনৈতিক সম্পর্ক যতই জটিল হোক, সঙ্গীতের মঞ্চে অরিজিৎ সিং এবং আতিফ আসলামের পারস্পরিক শ্রদ্ধা নিঃসন্দেহে অন্যরকম বার্তা বহন করে। কে সেরা—এই প্রশ্নের উত্তর নিয়ে ভক্তদের মধ্যে বিতর্ক চলতেই পারে। কিন্তু আতিফের বক্তব্য যেন স্পষ্ট করে দিল, প্রকৃত শিল্পীর কাছে প্রতিযোগিতার চেয়ে সহশিল্পীর প্রতিভার প্রতি সম্মানই অনেক বড়। 

You might also like!