Breaking News
 
Assam polls 2026: অসমে বিজেপির প্রথম প্রার্থিতালিকা প্রকাশ, জালুকবাড়ি থেকে ফের লড়বেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা Mamata Banerjee: ‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চলছে!’ অফিসারদের ভিন্‌রাজ্যে পাঠানো নিয়ে কমিশনকে তোপ মমতার West Bengal Assembly Election: পানিহাটিতে হাই-ভোল্টেজ লড়াই! তৃণমূলের দুর্গে বিজেপির বাজি ‘অভয়া’র মা, কোন দিকে ঘুরবে জনমত? West Bengal Assembly Election: ১৩ আইপিএস-এর বিদায় ঘণ্টা বাজল! কিন্তু ভোটের ময়দানে বিধাননগর ও শিলিগুড়িতে কেন পুরনো মুখেই ভরসা? West Bengal Assembly Election: শুভেন্দুর ভবানীপুর সফরে ‘গো ব্যাক’ ধ্বনি! পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে থানা ঘেরাও বিরোধী দলনেতার West Bengal Assembly Election:ভাঙড়ে ফের রক্তপাত! নিভৃত এলাকায় বোমা তৈরির সময় বিপত্তি, বিস্ফোরণে উড়ে গেল চাল

 

Entertainment

1 week ago

Veteran Actor Passes Away: টলিউডে নক্ষত্রপতন, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা তমাল রায়চৌধুরী

Actor Tamal Raychowdhury
Actor Tamal Raychowdhury

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  টলিউডে আবারও শোকের ছায়া। ইহলোকের মায়া ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি দিলেন বর্ষীয়ান অভিনেতা তমাল রায়চৌধুরী। সোমবার ভোররাতে ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। অভিনেতার প্রয়াণের খবরে শোকস্তব্ধ টলিপাড়া এবং তাঁর অসংখ্য অনুরাগী।

পরিবার সূত্রে খবর, প্রতিদিনের মতোই রবিবার রাতে ঘুমোতে যান অভিনেতা। সোমবার সকালেও নিজের ঘরেই ঘুমোচ্ছিলেন তিনি। সাধারণত ভোরেই ঘুম থেকে উঠতেন, কিন্তু এদিন দেরি হওয়ায় পরিচারিকার সন্দেহ হয়। ডাকাডাকি করেও কোনও সাড়া না পেয়ে দ্রুত চিকিৎসককে খবর দেওয়া হয়। চিকিৎসক এসে পরীক্ষা করে জানান, ভোররাতের দিকেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে চিকিৎসকের প্রাথমিক অনুমান।

অভিনেতার পরিবারে রয়েছেন পুত্র, পুত্রবধূ এবং কন্যা। জানা গিয়েছে, কয়েকদিন ধরেই শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন তিনি। এমনকি তাঁর শরীরে পেসমেকারও বসানো হয়েছিল। অসুস্থতার কারণেই গত কিছু সময় ধরে তাঁকে খুব একটা অভিনয়ের জগতে দেখা যাচ্ছিল না। সোমবার সকালে অভিনেতার মৃত্যুসংবাদ সোশ্যাল মিডিয়ায় জানান অভিনেতা দেবদূত ঘোষ। সমাজ মাধ্যমে তিনি লেখেন, “আজ ভোরে ঘুমের মধ্যে কোনও কষ্ট না পেয়ে চলে গেলেন আমাদের সকলের প্রিয় অভিনেতা তমাল রায়চৌধুরী।”


দীর্ঘদিন ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন তমাল রায়চৌধুরী। থিয়েটারের মঞ্চ থেকে শুরু করে ছোটপর্দা ও বড়পর্দা—সব ক্ষেত্রেই নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন তিনি। একাধিক জনপ্রিয় বাংলা ছবিতেও অভিনয় করেছেন তিনি। উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’, ‘চ্যালেঞ্জ’, ‘জাতিশ্বর’, ‘রামধনু’, ‘চাঁদের পাহাড়’, ‘অ্যামাজন অভিযান’-এর মতো বাংলা ছবিতেও কাজ করেছেন তমাল রায়চৌধুরী।

সম্প্রতি তাঁকে শেষবার দেখা গিয়েছিল পরিচালক তথাগত মুখোপাধ্যায় পরিচালিত  ‘ভটভটি’ ছবিতে। ইতিবাচক থেকে নেতিবাচক—দুই ধরনের চরিত্রেই তাঁর সাবলীল অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে বারবার। এই অভিজ্ঞ অভিনেতার প্রয়াণে বাংলা বিনোদন জগতে যে এক অপূরণীয় শূন্যতা তৈরি হল, তা বলাই বাহুল্য।  


You might also like!