Debleena-Bhaswar: সিঁথিতে চওড়া করে সিঁদুর, ভাস্বরের বাহুডোরে দেবলীনা

Debleena-Bhaswar
Debleena-Bhaswar

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  দুজনেরই বিবাহ বিচ্ছেদ নিয়ে নানা সময় বিতর্ক চলেছে। তথাগতর সঙ্গে সম্পর্ক থেকে বেরিয়ে এসে এখন একাই থাকেন দেবলীনা। অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়ও অনেকদিন ধরেই ‘এলিজেবল ব্যাচেলর’। কিন্তু রবিবার সন্ধেতে চমক দিলেন জুটিতে। ভাস্বর জড়িয়ে দেবলীনাকে। দেবলীনার সিঁথিতে চওড়া করে পরা সিঁদুর। ক্যাপশনে লেখা ‘সম্পন্ন’

তাহলে কি বিয়েটাই সেরে ফেললেন ভাস্বর এবং দেবলীনা? কিন্তু ভাদ্র মাসে সাতপাক? এই নিয়ে বিতর্ক জারি ছিল। পরে জানা যায়, সৈকত দাসের আগামী ছোট ছবির নায়ক-নায়িকা তাঁরা। এর আগে একই পরিচালকের আরও একটি ছোট ছবি ক্যানভাস-এ অভিনয় করেছিলেন তাঁরা।


শেয়ার করুন:

You might also like!