
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ইতি মধ্যেই উষ্ণতার পারদ ঊর্ধমুখী, তার উপর যদি সোশাল প্ল্যাটর্ফমে থাকেন উরফি তবে যে উষ্ণতা আরো কয়েক গুন যে বাড়তে পারে তা আর বলের অপেক্ষা রাখে না।
তবে এবার তার পোশাকে বর্ষার আগমনের সুর ধরা পড়ল। একটি সবুজ কো-অর্ডার সেটে সজ্জিত, উরফিকে সুন্দর লাগছিল, সাথে খুব সুন্দর করে পেয়ারাপ করছিল তার দারুন ড্রেসের মূল আকর্ষন একটি বিশেষ জ্যাকেট, যে জ্যাকেট টি তৈরী করা হয়েছে নরম খেলনা দিয়ে। অভিনেত্রী উরফি, যিনি প্রায়শই তার সাহসী ফ্যাশন পছন্দের জন্য ট্রোলড হন, তার নতুন 'উদ্ভাবনী' পোশাক দিয়ে তার ভক্ত এবং পাপারাজ্জি উভয়কেই প্রভাবিত করেছেন।
এই পোস্টের পর একটি ভিডিও শেয়ার করে জনপ্রিয় ফটোগ্রাফার ভাইরাল ভায়ানি লিখেছেন, “গারমি হো ইয়া সারদি, ফ্যাশন তো ফ্যাশন হি হ্যায়।"
উরফিকে এমন পোশাকে দেখে নেটিজেনরা রীতি মত মুগ্ধ। এমনকি অভিনেত্রী নেহা ধুপিয়াও পোস্টটিতে কমেন্ট করে লিখেছেন-"এখন পর্যন্ত সবচেয়ে সুন্দর জিনিস।"
উরফি বর্তমানে তার আসন্ন মিউজিক ভিডিওর শুটিংয়ে ব্যস্ত। অভিনেত্রী, যিনি বিগ বস ওটিটি-এর সাথে খ্যাতি অর্জন করেছেন, টেড়ি মেড়ি ফ্যামিলি, চন্দ্র নন্দিনী, বড়ে ভাইয়া কি দুলহানিয়া, মতো টেলিভিশন শোতেও অভিনয় করেছেন।সম্প্রতি, উরফি জাভেদ স্প্লিটসভিলা একাদশে সানি লিওনির কোস্টার হিসাবে কাজ করছেন, উল্লেখ্য সেখানে উরফি একজন মিসচিফ মেকার হিসাবে উপস্থিত হয়েছেন।
