Entertainment

2 years ago

The Kerala Story: ১২ দিনে দ্য কেরালা স্টোরির মোট আয় ১৫৬.৬৯ কোটি টাকা!

The Kerala Story (symbolic Picture)
The Kerala Story (symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বলিউডের চর্চার কেন্দ্রবিন্দু এখন যে ছবি তা হল 'দ্য কেরালা স্টোরি'। এই ছবিকে ঘিরে যেমন বিতর্ক এবং জল্পনা, ঠিক তেমনই আবার এই ছবি সাফল্যের দিক থেকেও এগিয়ে এসেছে অনেকটা। আপনি কি জানেন, এই ১২ দিনে দ্য কেরালা স্টোরির মোট আয় ১৫৬.৬৯ কোটি টাকা! 

ট্রেলার মুক্তির পরেই দ্য কেরালা স্টোরি নিয়ে একাধিক বিতর্ক দানা বাঁধে। আর মুক্তির পর সেই বিতর্ক আরও জোড়াল হয়। একাধিক জায়গায় দ্য কেরালা স্টোরির প্রদর্শন নিষিদ্ধ করে কার হয়েছে। সেই তালিকায় রয়েছে বাংলাও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এখানে ছবির মুক্তিতে বাধ সেধেছেন। সব বাঁধা পেড়িয়েও বক্স অফিসে কিন্তু, দ্য কেরালা স্টোরি একচেটিয়া রাজত্ব করে চলেছে। বিশিষ্ট ফিল্ম সমালোচক তরণ আদর্শ টুইট অনুযায়ী ১২ দিনে ১৫০ কোটির মাইলস্টোন ছুঁয়ে ফেলেছে অদা শর্মা অভিনীত এই ছবি। ১৬ মে মঙ্গলবার অর্থাৎ ১২ দিনে দ্য কেরালা স্টোরির মোট আয় ১৫৬.৬৯ কোটি টাকা। 

You might also like!