
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ যে ছবি নিয়ে নানান বিতর্কের সমাহার, সেই ছবি নিয়ে এবার খুশির বার্তা। যদিও 'দ্য কেরালা স্টোরি' নিয়ে নানান ঝড় ঝাপটার মাঝেই এই ছবিকে ব্যান্ড করেছেন মুখ্যমন্ত্রী। তবে করোনা পরবর্তী পরিস্থিতিতে ডিজিটাল প্ল্যাটফর্মের জনপ্রিয়তা বেড়েছে।সিলভার স্ক্রিনে বা টেলিভিশনে সিনেমার দেখার দর্শকের মতোই ক্রমশ বেড়ে চলেছে মুঠোফোনের দর্শকের সংখ্যাও। তাই সিরিজ থেকে সিনেমা ডিজিটাল দুনিয়ায় সবকিছুরই জয়জয়কার। তাহলে দ্য কেরালা স্টোরি-ই বা বাদ যায় কেন? রিপোর্ট মোতাবেক, বিগ স্ক্রিনের পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে দ্য কেরালা স্টোরি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম অনুযায়ী, জি ফাইভ দ্য কেরালা স্টোরির ডিজিটাল রাইট কিনে নিয়েছে। চার থেকে পাঁচ সপ্তাহ পর অর্থাৎ জুনের মাঝামাঝি ওটিটিতে শুরু হবে বহু বিতর্কিত ছবি দ্য কেরালা স্টোরির স্ট্রিমিং।
এখনও পর্যন্ত জি ফাইভের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে সূত্রের খবর, ১২ মে অর্থাৎ শুক্রবার থেকে ব্রিটেন ও ফ্রান্সে দ্য কেরালা স্টোরির প্রদর্শন শুরু হবে। আদাহ শর্মার অভিনয় মন জয় করেছে দর্শকের। ১১ মে জন্মদিনের আগে ছবি নিয়ে প্রথমবার সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছেন আদাহ।
