Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Entertainment

2 years ago

Summy Deol and Karan Deol: ছেলে করণের বিয়েতে গদরের স্মৃতি উসকে দিলেন সানি

Sunny Deal Bollywood Actor (File Picture)
Sunny Deal Bollywood Actor (File Picture)

 

মুম্বাই, ১৭ জুনঃ ছেলে করণ দেওলের বিয়ের সাজে ‘গদর’-এর তারা সিংকে টেনে আনলেন সানি দেওলে। মাথায় পাগড়ি, কুর্তার উপর জ্যাকেট। গদরের স্মৃতি উসকে বিয়ে বাড়িতে জবরদস্ত এন্ট্রি নিলেন সানি। তবে শুধুই নয়, করণ দেওলের সংগীতে ‘ম্যায় নিকলা গড্ডি’ লেকে গানে নাচলেনও সানি। নাতি করণের সংগীতে হাজির ছিলেন দাদু ধর্মেন্দ্রও। বয়সকে ফুৎকারে উড়িয়ে ধর্মেন্দ্র নেচে উঠলেন ফিল্মি গানে। স্ত্রীকে সঙ্গে নিয়ে নাচলেন করণের কাকা ববি দেওলও।

গত মঙ্গলবার, ১৩ জুন রোকা সম্পন্ন করলেন করণ দেওল। মাস খানেক আগেই বাগদান পর্ব সেরেছেন। কিংবদন্তী বাঙালি পরিচালক বিমল রায়ের প্রপৌত্রী দৃশা আচার্যকে বিয়ে করছেন সানিপুত্র করণ। এবার পাকা কথা, মেহেন্দির অনুষ্ঠানও হয়ে গেল। ভাইয়ের মেয়ের প্রাক-বিবাহ অনুষ্ঠানে হাজির ছিলেন পরিচালক অনীক দত্ত। তবে করণ-দৃশার মেহেন্দির দিন নজর কাড়লেন বাবা সানি দেওল।

প্রসঙ্গত, সম্প্রতি প্রেক্ষাগৃহে ফের মুক্তি পেয়েছে বলিউডের ব্লকবাস্টার ‘গদর’ ছবি। অন্যদিকে আবার ‘গদর টু’য়ের প্রচার শুরু। আর তার ঠিক মাঝখানেই ছেলে করণ দেওলের বিয়ে। ‘গদর’ নিয়ে যখন বলিউডে এত কাণ্ড, তখন সানি দেওলও বা কী করবেন!


You might also like!