Entertainment

3 years ago

Soumitra Chatterjee : "আমার দেখা সেরা অভিনেত্রী সাবিত্রী। ওই আমার কাছে এক নম্বর -” সৌমিত্র চট্টোপাধ্যায়

Soumitra Chatterjee
Soumitra Chatterjee

 

  দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  গতকাল অর্থাৎ ভাষাদিবসের দিন অর্থ ২১ ফেব্রুয়ারি বাংলার অন্যতম অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের জন্মদিন ছিল। বাড়িতে বেশ লোকজনের ভিড়ের মাঝেই একাধিক বিষয় নিয়ে তিনি কথা বলেন। রসিকতা করে বলেন, যার সঙ্গেই প্রেম করবো ভেবেছি, দেখি সে আগের থেকেই বিবাহিত। বাংলাদেশের কুমিল্লার কন্যা সাবিত্রী। দেশভাগের পর এপার বাংলায় চলে এসেছিলেন। পরিবারে বাবা-মা এবং ১০-১২জন দিদি-বোন। একটিও ভাই কিংবা দাদা ছিল না তাঁদের। পরপর কন্যাসন্তান। পরিবারে একমাত্র পুরুষ বলতে কেবলই বাবা। হাজার-হাজার রেফিউজির মতো তাঁদেরও অভাবের সংসারই ছিল এপারে এসে। শিরদাঁড়া সোজা রাখা বাবার কড়া শাসনে বড় হয়েছেন সাবিত্রী এবং তাঁর বোন-দিদিরা। সংসারের পাশে থাকবেন বলেই অভিনয়ে আসা। সেই অভিনয় এখনো সমানে চলেছে।


 জন্মদিনে তাঁর বয়স জানতে চাইলে বলেন, " কত বসন্ত জানি না। তবে আমার তো ৮০ বছর হয়েইছে। আজ বাড়িতেই আছি। বেশ ভাল লাগছে। সকলে এসেছে। আমার পরিবারের আত্মীয়স্বজনরা। ওদের সঙ্গে মিলেমিশেই কেটে যাচ্ছে। আজ আমার শুটিং নেই। ছুটি…”। এই মুহূর্তে তিনি মগ্ন সিরিয়ালের কাজে। ‘বালিঝড়’ সিরিয়ালে অভিনয় করছেন সাবিত্রী। ‘ধুলোকণা’ সিরিয়ালটি শেষ হওয়ার পর সাবিত্রী এই সিরিয়ালে তাঁর সই মাধবী মুখোপাধ্যায় এর সঙ্গে চুটিয়ে অভিনয় করছেন। আজ যেহেতু জন্মদিন, তাই লেখিকা লীনা গঙ্গোপাধ্যায় ছুটি দিয়েছেন তাঁকে। লোকে বলে তথাকথিত সুন্দরী নাকি তিনি কোনওদিনও ছিলেন না। কিন্তু তাও, উত্তমকুমারের মতো মহানায়কও তাঁর প্রেমে পড়েছিলেন একটা সময়। কিন্তু উত্তমের সংসার ভেঙে তাঁর সঙ্গে ঘর বাঁধার অভিপ্রায় কোনওদিনও হয়নি সাবিত্রীর। তিনি সেরকম মানুষ নন। উত্তমের পরেও তাঁর জীবনে প্রেম এসেছে। মস্করা করে নিজেই বলেন, যার সাথেই প্রেম করবো ভেবেছি দেখি সে আগেভাগেই বিয়ে করে নিয়েছে। সে তো গেল রসিকতা। কিন্তু তাঁর অসাধারণ অভিনয় দক্ষতায় উত্তম কুমার থেকে সৌমিত্র সকলেই মুগ্ধ হয়েছিলেন। সৌমিত্র চট্টোপাধ্যায় তো বলেই গিয়েছিলেন, “আমার দেখা সেরা অভিনেত্রী সাবিত্রী। ওই আমার কাছে এক নম্বর।”


You might also like!