Entertainment

3 years ago

Shakib starrer short film is releas: ক্রিকেটার থেকে সোজা পোস্টার বয়, মুক্তি পেল সাকিবের প্রথম ছবি

Shakib Al Hasan
Shakib Al Hasan

 

ঢাকা, ১৩ এপ্রিল : বিশ্ব ক্রিকেটের এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসান ক্রিকেটের ২২ গজে যেমন রাজত্ব করেন তেমনি খেলার বাইরেও সপ্রতিভ। ব্যবসার জগৎ থেকে বিজ্ঞাপনের পর্দা; সাকিব আছেন সর্বত্র। তাই তো তিনি হাসতে হাসতে বলতে পারেন, যে পারে সবই পারে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের ক্রিকেটের এই পোস্টার বয় এবার নাম লিখিয়েছেন অভিনয়েও।

চৈত্রের শেষদিনে তাই সাকিব আল হাসান হাজির হচ্ছেন ভক্ত-সমর্থকদের জন্য নতুন বছর ও ইদের বিশেষ উপহার নিয়ে। আজ বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে সাকিব আল হাসান অভিনীত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'অমলিন থাকুক প্রতিটি হাসি।' সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে নিজের ভক্তদের সঙ্গে খবরটি শেয়ার করেছেন তিনি। এটি মূলত একটি মোবাইল ফোন কোম্পানির জন্য নির্মিত স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র। পবিত্র রমজান মাসের সংযম ও ত্যাগকে উপজীব্য করে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি।

You might also like!