Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

Entertainment

1 year ago

Tollywood actors meeting:বাংলা সিনেমা বাধ্যতামূলক প্রদর্শনে আজ দ্বিতীয় দফার বৈঠক, কারা থাকছেন আলোচনায়

Bengali cinema in theatres
Bengali cinema in theatres

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :ভালো বক্স অফিস কালেকশন থাকা সত্ত্বেও হিন্দি ছবির শো পাওয়ার কারণে প্রাইম টাইম থেকে বাংলা সিনেমাকে সরিয়ে দেওয়ার ঘটনা নতুন নয়। বহু মানসম্মত বাংলা ছবিকেও এই কারণে আপস করতে হয়েছে। দীর্ঘদিন ধরেই বলিউডের পাশাপাশি মেগাবাজেটের দক্ষিণী ছবির দাপটে এমন পরিস্থিতি চলছে, যার ফলে বাংলার মাটিতেই প্রেক্ষাগৃহে জায়গা পায় না বাংলা ছবি। এই পরিস্থিতি মোকাবিলায় সম্প্রতি মন্ত্রী অরূপ বিশ্বাস টলিপাড়ার শীর্ষ প্রযোজক, পরিচালক ও অভিনেতাদের নিয়ে বৈঠক করেন। সেই আলোচনায় উপস্থিত ছিলেন দেব, ঋতুপর্ণা সেনগুপ্ত, কৌশিক গঙ্গোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, প্রযোজক শ্রীকান্ত মোহতা, নিসপাল সিং রানে, রানা সরকার প্রমুখ। বৈঠকের মূল উদ্দেশ্য ছিল বাংলা সিনেমাকে প্রেক্ষাগৃহে টিকিয়ে রাখার পথ খোঁজা, এবং সেখানেই গৃহীত হয় কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যার ইতিবাচক ফলও মিলেছে।

ওই বৈঠকের পর বুধবার ফের এই নিয়েই নন্দনে দুপুর দু’টোয় ডাকা হয়েছে বৈঠক। যেখানে আগেরদিনের মতোই উপস্থিত থাকবেন প্রসেনজিৎ চট্টোপাধ‍্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, দেব-সহ বিশিষ্ট প্রযোজক, পরিচালক ও ডিসট্রিবিউটরা। ওয়েস্ট বেঙ্গল ফিল্ম অ‍্যাকাডেমির চেয়ারম‍্যান অরূপ বিশ্বাসের তত্ত্বাবধানে হবে এই মিটিং। প্রাইম টাইমে বাংলা ছবি যাতে শো পায় সেই সংক্রান্ত আলোচনাই ফের হবে এদিন বৈঠকে।

মেগাবাজেট হিন্দি সিনেমার গুঁতোয় কখনও ভালো ব্যবসা করা বাংলা ছবিকে হল থেকে উৎখাত করা হয়েছে, আবার কখনও বা ব্যবসার স্বার্থে বাংলা সিনেমার শো কমিয়ে দেওয়া হয়েছে মারাত্মক হারে। যার প্রভাব সরাসরি পড়েছে বাংলার ছবির ক্যাশবাক্সে। বর্তমানে রাজ্যজুড়ে যখন বাঙালি অস্মিতায় শান দেওয়া হচ্ছে, তখন সেই আবহেই বাংলা সিনেমাকে বাঁচাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছিলেন টলিউডের পরিচালক-প্রযোজকরা। দ্বিতীয় দফার বৈঠকে এদিন ফের কী সিদ্ধান্ত গৃহীত হয় এখন তাই দেখার।



You might also like!