Entertainment

2 years ago

Salar Teaser : প্রকাশ্যে 'সালার' ছবির টিজার

Salar (Collected)
Salar (Collected)

 

মুম্বাই, ৬ জুলাই : বিগ বাজেটের ছবি আদিপুরুষ মুক্তি পাওয়ার পর থেকেই বাজার দর কমতে শুরু করে দক্ষিণী অভিনেতা প্রভাসের । সেই বিতর্কের মাঝেই বৃহস্পতিবার প্রকাশ্যে ‘সালার’ ছবির টিজার ।

বৃহস্পতিবার সকাল ৫.১২ মিনিটে মুক্তি পেয়েছে সালার ছবির টিজার । ১.৪৭ মিনিটের টিজারে মুখ পর্যন্ত দেখা গেল না প্রভাসের । ট্রেলার জুড়ে টিনু আনন্দ । টিজারের শুরুতে দেখা যাচ্ছে, বন্ধুকধারীরা ঘিরে ফেলেছে তাঁকে । তখন তিনি এক গুরুত্বপূর্ণ কাহিনী শোনাতে শুরু করেন । আর সে কাহিনীর মধ্যেই ঝলক মিলেছে প্রভাসের । তবে, সামনে নয়, বরং পিছন থেকে দেখা গেল নায়ককে । যা নিয়ে শুরু হয়েছে চর্চা। কেন প্রভাসের মুখ দেখানো হল না, তা প্রশ্ন তুলেছেন নেট জনতা।

You might also like!