Entertainment

3 years ago

Rituparna Sengupta : মালতি কে দেখে এ কী বললেন ঋতুপর্ণা!

Rituparna Sengupta
Rituparna Sengupta

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাংলা ছায়াছবির জগতে নব্বই-র দশকরের জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণা। জনপ্রিয়তার নিরিখে তিনি অনেক নায়িকার থেকেই অনেকটাই এগিয়ে। নায়িকার চরাচর কেবল বাংলায় নয় বানিজ্য নগরীতে ও চুটিয়ে কাজ করেছেন তিনি। বানিজ্যিক ছবি হোক বা অন্য ধারার ছবি সবেতেই তার কাজ বরাবরের জন্য প্রশংসিত হয়েছে।  

সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে তিনি একটি কাজে গিয়েছিলেন , সেখানে মধু চোপড়ার আমন্ত্রণে নায়িকা বলিউড ডিভা প্রিয়ঙ্কা চোপড়ার বাড়ি ঘুরে এসেছেন । সেই অভিজ্ঞতা সব বাঙালিই বার বার শুনতে চান। ঋতুকে জিজ্ঞাসা করা হয় নিক-প্রিয়ঙ্কার কথা, তাঁদের কন্যা মালতির কথাও। যে শিশুকে নিয়ে অদম্য কৌতূহল অনেকেরই। উল্লেখ্য, মালতির মুখ প্রকাশ্যে আনেননি এখনও প্রিয়ঙ্কা এবং নিক জোনাস। তবে সেই মালতি দেখা পেলেন তিনি?  

প্রিয়াঙ্কার বাড়িতে ঋতুপর্ণার অভিঞ্জতা প্রসঙ্গে তিনি বলেন- বললেন, “অসাধারণ বাংলো। জোনাস ভাইদের সঙ্গে দেখা হল। তাঁদের আতিথেয়তায় আমি মুগ্ধ। মধু আন্টি খেতে বলল। কিন্তু তাড়া ছিল, না খেয়েই চলে যাই। যেটা সব থেকে ভাল ব্যাপার, প্রিয়ঙ্কা এত অল্প সময়ে এত কিছু করেছে যা থেকে শেখার আছে। হলিউডে জায়গা করে নেওয়া থেকে শুরু করে বিশ্ববিখ্যাত হওয়া কম কথা নয়।” 

তার পরই নায়িকা আরো সংযোজন করেন, “মালতিকে অল্প ক্ষণের জন্যই দেখেছি। গোপনীয়তা বজায় রাখতে খুব বেশি কিছু বলব না। শুধু এটুকু বলব যে, খুব খুব মিষ্টি মেয়ে।”  

উল্লেখ্য, গত নভেম্বরে মুক্তি পেয়েছে ঋতুপর্ণার ‘মহিষাসুরমর্দিনী’। দর্শকের মন ছুঁয়ে গিয়েছে তাঁর অভিনয়। সেই সঙ্গে প্রস্তুতি চলছিল অরিন্দম শীল পরিচালিত ‘মায়াকুমারী’র। ১৩ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পাবে সেই ছবি। 

You might also like!