Breaking News
 
TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের Surya Kant insult: এজলাসেই প্রধান বিচারপতিকে ‘অযোগ্য’ আক্রমণ! বিতর্কিত আইনজীবীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের SFI-ABVP Clash: বাম বনাম এবিভিপি, বইপাড়ায় ধুন্ধুমার! বিমান বসুকে লক্ষ্য করে স্লোগান, পালটা জবাব প্রবীণ নেতার CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা Kulgam Encounter: ‘আল্লার সঙ্গে দেখা করতে যাচ্ছি’, শেষ ফোনে কী বলেছিল লতিফ? মসজিদের ভিতরেই কীভাবে চালাল অভিযান? TMC | শাহজাহানের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ, সন্দেশখালিতে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য

 

Sana Makbul Mahhi Vij: সানা-মাহির বন্ধুত্বে ফাটল? ‘আবর্জনা, নর্দমার মতো মানসিকতা’ মন্তব্য ঘিরে তুমুল জল্পনা

Sana Makbul and Mahhi Vij
Sana Makbul and Mahhi Vij

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  তারকাদের সম্পর্কের সমীকরণ যে কত দ্রুত বদলে যেতে পারে, তা সত্যিই বলা কঠিন। একসময় ঘনিষ্ঠ বন্ধুত্ব, পরক্ষণেই দূরত্ব—বিনোদন জগতে এমন ঘটনা নতুন নয়। এবার তেমনই এক ইঙ্গিত মিলেছে মডেল-অভিনেত্রী সানা মকবুল ও মাহি ভিজের সাম্প্রতিক সমাজমাধ্যমের পোস্টে। দু’জনের কেউই সরাসরি একে অপরের নাম উল্লেখ করেননি। তবে তাঁদের পোস্টের ভাষা ও ইঙ্গিতপূর্ণ মন্তব্য দেখে নেটিজেনদের একাংশের ধারণা, দুই অভিনেত্রীর বন্ধুত্বে সম্ভবত চিড় ধরেছে। সমাজমাধ্যমে পরোক্ষ বাক্যবাণ ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা। 


সানা আর মাহির মধ্যে বেশ ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। কিন্তু, এই মুহূর্তে তারা পরস্পরকে আনফলো করেছেন। এমনকী নাম না করে সানা মকবুলের মাহিকে ‘আবর্জনা’ বলে কটাক্ষ। এখানেই শেষ নয়, কঙ্গনার ‘নর্দমার প্রজন্ম’-এর নয়া সংস্করণ করে সানার সংযোজন, ‘নর্দমার মতো মানসিকতা।’ অতঃপর আলোচনার কেন্দ্রে সানার পোস্ট। নেটিজেনদের একাংশের অনুমান, মাহির উদ্দেশেই এমন পোস্ট। জোর চর্চা নেটভুবনে। এমন ভাবনার নেপথ্যে রয়েছে যথার্থ কারণ। সানা ও মাহির ইনস্টাগ্রামে চোখ রাখলে দেখা যাচ্ছে, তাঁরা পরস্পরকে আনফলো করেছেন। নিজের ইনস্টা হ্যান্ডেলে সানা তাঁর অনুরাগীদের উদ্দেশে একটি বার্তায় জানিয়েছেন, তাঁরা যেন এমন বন্ধুদের থেকে দূরে থাকেন যাঁদের মানসিকতা নর্দমার মতো নোংরা। তিনি যদি সত্যি প্রকাশ্যে আনেন তাহলে অসহায় নারীর ভাবভূর্তি ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে যাবে।

বিবাহবিচ্ছেদের পর বর্তমানে মাহি তাঁর দুই সন্তান নিয়ে একাই থাকেন। তাই সানার পোস্ট যে মাহিকে ঘিরে সে বিষয়টি আরও জোরাল হয়েছে বই কী। সানার পোস্ট, ‘জীবন সত্যিই এক অদ্ভুত খেলা। এক পুরনো বন্ধু আমার সম্পর্কে এদিক-ওদিক নানা কথা বলে বেড়াচ্ছে। আমি কী বলেছি, কী বলিনি সেসব নিয়ে আলোচনা করছে। শোনো প্রিয়, আমি যদি মুখ খুলি তাহলে তুমি যে অসহায় নারীর ভাবমূর্তি গঠনের এত চেষ্টা করছ তা আর ফলপ্রসু হবে না।’ সুর চড়িয়ে আরও একধাপ এগিয়ে সানার সংযোজন, ‘ও তো একটা ডাস্টবিন। ঈশ্বর ওকে সুমতি দিন। নর্দমার মতো নোংরা মানসিকতার পরিবর্তন করুক। আমি চুপ ছিলাম কারণ আমি চুপ থাকতে চেয়েছিলাম। ওটা আমার দুর্বলতা নয়। তুমি যে অপ্রয়োজনীয় নাটকগুলো করছ, সেগুলোর মধ্যে আমি জড়াতে চাই না। তুমি সেই প্রবাদের প্রকৃত উদাহরণ একশোটা ইঁদুর খেয়ে বিড়াল হজে গেল।’ মাহির তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…