Entertainment

2 years ago

Review of Asur-2: পৌরাণিক কাহিনীর অসাধারন মিশেল রিয়েল-টাইমে! কতটা জমজমাট হল অসুর-২

Asura-2  Review
Asura-2 Review

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অসুর -১ দেখার পর দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন অসুর-২ এর জন্য। এই ক্রাইম ড্রামা সিরিজটিতে অভিনয় করেছেন আরশাদ ওয়ার্সি, বরুন সোবতি, রিধি ডোগরা এবং আওপ্রিয়া গোয়েঙ্কা প্রমুখ। স্বঘোষিত অসুর হিসাবে নিজেকে বর্ননা করা সমাজে যে হত্যালীলা চালাচ্ছিল তাকে বিরত করতে সিবিআই এবং ফরেনসিক বিশেষজ্ঞরা কী কী পন্থা নেনে এবং তাতে তারা সাফল্য পান কী না তা  নিয়েই ক্রমেই প্রসারিত  হয় গল্প। 

উল্লেখ্য, অসুরের প্রথম অংশে পুলিশ এবং ফরেনসিক বিশেষজ্ঞরা সিরিয়াল কিলারের প্যাটার্ন, সমস্ত হত্যার কারণ এবং এই সবের জন্য একজন সম্ভাব্য সন্দেহভাজন কে হতে পারে তা খুঁজে বার করার চেষ্টা করেছিলেন । ২০২০তে  সিরিজটি একটি চমকপ্রদ ক্লিফহ্যাঙ্গারের সাথে শেষ হয়েছিল যা অমে ওয়াঘের রসুল শেখকে , স্ব-ঘোষিত অসুরের একজন শিষ্য হিসাবে প্রকাশ করেছিল শুভ যোশী। 

অসুর মরসুম 2 শুরু হয় এই দৃশ্যপটের অবতারনার মধ্যদিয়ে , যেখানে দেখা যায় ধনঞ্জয় "ডিজে" রাজপুত তার স্ত্রী এবং সেইসঙ্গে বন্ধু এবং তদন্তকারী অফিসার লোলার্ক দুবে হারিয়ে স্তব্ধ হয়ে পড়েন, এবং নিজের মনকে শান্তনা দিতে পৌঁছান এক মনেস্ট্রিতে। অন্যদিকে, নিখিল নায়ার (সোবতি) এবং তার স্ত্রী নয়না (গোয়েঙ্কা) তাদের মেয়েকে হারানোর পর নিজের জীবন নেওয়ার চেষ্টা করেন। প্রসঙ্গত, সিজন-১ ঠিক যেখানে শেষ হয়েছিল সেখানে শুরু হয় সিজন-২। নির্মাতা গৌরব শুক্লা, লেখক নীরেন ভাট, অভিজিৎ খুমান, এবং প্রণয় পটবর্ধন অতি দক্ষতার সঙ্গে সে রহস্য তৈরী করেছিলেন প্রথম পার্টে ঠিক সেই নির্যাসটি বর্তমান রেখেই শুরু করেন দ্বিতীয় সিজনের প্রেক্ষাপট। 

এই সিজনে দেখা যায় ফরেনসিক বিশেষজ্ঞ নিখিল ,সিবিআই এবং পলের (মেইয়াং চ্যাং) নির্দেশে অন্য একটি গোপন তদন্তকারী দল একত্রে কাজ করতে শুরু করে, এদিকে, অসুরের আসল পরিচয়, তার উদ্দেশ্য এবং এটি কীভাবে এবং কোথায় শুরু হয়েছিল সহ শেষ অংশে উত্থাপিত সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে এই সিজনে। পরিচালক ওনি সেন পৌরাণিক কাহিনীকে নতুন-যুগের প্রযুক্তি দিয়ে চটকদার ও রহস্যময় ভাবে তৈরী করেছেন যাতে করে দর্শক প্রতি মুহুর্তে রোমাঞ্চিত ও মুগ্ধ হয়। 

তবে এই সিজনের শেষটা শেষ  হয়েও  হল না , এই সিজনের চিত্রনাট্যের সমাপ্ত আভাস দিচ্ছে যে অসুরের আবার  একটা সিজন আসতে চলেছে। 

গল্প, পরিচালনা, সাসপেন্স, নাটক এবং পারফরম্যান্স নিসন্দেহে অসাধারন, এবং এর চিত্রনাট্য দর্শকদের এক অজানা অন্ধকার জগতের সাথে পরিচয় করাবে যার প্রতিটি মুহুর্তে দর্শক  রোমাঞ্চিত ও রহস্যাবৃত্ত হবে। শেষে বলে রাখি অসুরের এই সিজন টি আপনি জিও সিনেমায় বিনামূল্যে দেখতে পাবেন। 

You might also like!